ভয়াবহ কনটেনার জটে চট্টগ্রাম বন্দরে বেড়ে গেছে জাহাজ অবস্থানের সময়

bcv24 ডেস্ক    ০৮:৫৭ পিএম, ২০১৯-০৬-১৫    215

ভয়াবহ কনটেনার জটে চট্টগ্রাম বন্দরে বেড়ে গেছে জাহাজ অবস্থানের সময়

বর্তমানে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কনটেনার জট বিরাজ করছে। মূলত ঘূর্ণিঝড় ফণীর পর পবিত্র ঈদ-উল-ফিতরের টানা ছুটির কারণেই বন্দরে ভয়াবহ কনটেনার ও জাহাজ জট দেখা দিয়েছে। স্বাভাবিক সময়ে জেটিতে এবং বহির্নোঙ্গরে ৫০ থেকে ৭০টি জাহাজের অবস্থান থাকলেও বর্তমানে তার চেয়ে কয়েক ডজন বেশি জাহাজ অবস্থান করছে। আর জাহাজের গড় অবস্থান সময় বাড়তে থাকায় ব্যবসায়ী ও আমদানিকারকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আমদানিকারক এবং চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, ঈদের টানা ছুটিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কমে যাওয়ায় কন্টেনার জটের সৃষ্টি হয়। ফলে জাহাজের গড় অবস্থানকালীন সময়েও তার প্রভাব পড়েছে। আগে প্রতিটি জাহাজ ২/৩ দিনের মধ্যে পণ্য খালাস করে বন্দর ত্যাগ করলেও এখন বহির্নোঙ্গরেই থাকতে হচ্ছে ৫ থেকে ৭ দিন। ঈদের আগের এবং পরের ৩দিন মহাসড়কে পণ্যবাহী যানচলাচল এবং অধিকাংশ কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আমদানিকারকরা সেজন্য পণ্য ডেলিভারি নিতে আগ্রহ দেখায়নি। ওই কারণে গত ৯ জুন পর্যন্ত বন্দরের বিভিন্ন ইয়ার্ডে ধারণক্ষমতার অতিরিক্ত প্রায় ৪ হাজার কনটেনার জমে যায়। বর্তমানে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে প্রতিদিন প্রায় ৫ হাজার কনটেনার নামানো হচ্ছে। বিপরীতে ডেলিভারি হচ্ছে ৪ হাজারের মতো। তাতে কনটেনার জট আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তার আগে মে মাসের শুরুতে ঘূর্ণিঝড় ফণীর কারণে কয়েক দিন জাহাজ চলাচল এবং ডেলিভারি বন্ধ ছিল। ওই কারণে তখন বন্দরের জেটিতে প্রায় ৩৩ হাজার কনটেনার আটকা পড়ে।

সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের ধারণ ক্ষমতা ৪৯ হাজার টিইউএস। কিন্তু ৯ জুন পর্যন্ত বন্দরে কনটেনার ছিল ৪২ হাজার ৪২৫ টিইউএস। যদিও ইয়ার্ডে ক্রেনসহ কনটেনারবাহী বিভিন্ন যান চলাচলের সুবিধার্থে ৩০ শতাংশ জায়গা খালি রাখতে হয়। কিন্তু ঈদ-উল-ফিতরের ৯ দিনের ছুটিতে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন জাহাজ থেকে ৩ হাজারেরও বেশি আমদানি পণ্যবোঝাই কনটেনার খালাস হয়েছে। বিপরীতে ৮ জুন পর্যন্ত বন্দরের ইয়ার্ড থেকে প্রতিদিন মাত্র সাড়ে ৩শ’র মতো কনটেনার বের করা হয়েছে। তাই প্রায় ৪০ হাজার কনটেনারের স্তূপ জমে জট তৈরি হয়েছে। ১১ জুন বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু হলেও অবস্থার তেমন একটা পরিবর্তন হয়নি। বর্তমানে বন্দরের প্রধান জেটিতে ১৬টি এবং বহির্নোঙ্গরে ৭১টি জাহাজ অবস্থান করছে। তার মধ্যে খাদ্যশস্য বহনকারী ৭টি, সার বহনকারী একটি, সিমেন্ট ক্লিংকার বহনকারী ২৩টি, চিনি বহনকারী ২টি, অয়েল ট্যাঙ্কারবাহী ৬টি জাহাজ রয়েছে। বাকিগুলো সাধারণ পণ্যবোঝাই জাহাজ।

সূত্র আরো জানায়, বন্দর থেকে পণ্য খালাস করতে অনেকগুলো প্রতিষ্ঠানের সম্পৃক্ততা রয়েছে। শুধুমাত্র বন্দর সচল থাকলে পণ্য খালাস কিংবা ডেলিভারি সম্ভব নয়। চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে শুরু করে পণ্যবাহী যান চলাচলও স্বাভাবিক থাকতে হয়। বন্দরে কনটেনার ভর্তি পণ্য রয়েছে, কিন্তু সড়কে পণ্যবাহী যানচলাচল না করায় ইচ্ছে থাকলেও ডেলিভারি নেয়া সম্ভব নয়। ফলে কনটেনার জটের প্রভাবে বন্দরে জাহাজ অবস্থানের সময় বেড়ে গেছে। আর ভেতরের জাহাজগুলো বের না হওয়ায় বাইরের জাহাজ আসতে পারছে না।

এদিকে চট্টগ্রাম বন্দরে কনটেনার ও জাহাজ জট দেখা দেয়ায় উদ্বেগ প্রকাশ করে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এক বিবৃতিতে কনটেনার জট কমাতে বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। 

ওই বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরে ধারণ ক্ষমতার বাইরে প্রায় ৪ হাজার কনটেনার জমে গেছে- এমন খবরে ব্যবসায়ী মহলে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে। স্বাভাবিকভাবে আমদানি পণ্যের চালান সময় মতো ডেলিভারি না হলে বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে। সেই সঙ্গে পণ্যের মূল্য বৃদ্ধি, দেশীয় শিল্প উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হলে রফতানির ক্ষেত্রেও এর মারাত্মক ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। বিশেষ করে পোশাক শিল্পের শিপমেন্ট বিঘ্নিত হলে বিদেশী ক্রেতারা অর্ডার বাতিলও করতে পারে। এর ফলে রফতানিমুখী পোশাক শিল্পের মালিকগণ ক্ষতিগ্রস্ত হবেন।

অন্যদিকে এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, ঈদের ছুটিতে জাহাজ থেকে প্রতিদিন গড়ে ৩ হাজার কনটেনার খালাস হয়েছে। অথচ এ সময় দৈনিক মাত্র ৩০০-৩৫০টি কন্টেনার বন্দর থেকে বের হয়েছে। এ অবস্থায় বন্দরে কনটেনার জট নিয়ন্ত্রণের পাশাপাশি ডেলিভারিতে গতি আনতে কনটেনার প্রতি মাশুল আরোপের চিন্তা-ভাবনা করছে কর্তৃপক্ষ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত