সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৪৮ এএম
কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় গ্রেফতার আসামিকে নিয়ে অভিযানের সময় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তার এক সহযোগী নিহত হয়েছেন। শনিবার ভোররাতের এই ‘বন্দুকযুদ্ধে’ চার পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধারের কথাও জানান তিনি। নিহতের নাম মো. রাসেল মাহমুদ (৩৮)। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার উত্তর লাইন ঘোনা এলাকারফয়েজ আহাম্মদের ছেলে।
পুলিশ জানিয়েছে, রাসেল একজন চিহ্নিত ‘মাদক ব্যবসায়ী’। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় দুটির বেশি মামলা রয়েছে। তিনি নারায়ণগঞ্জ থেকে টেকনাফে ইয়াবা কিনতে এসেছিলেন।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই বোরহান উদ্দিন ভূঁইয়া, কনস্টেবল হাবিব হোসেন, সজীব সরকার ও তুহিন হাসান। আমীর হামজা নামে গ্রেফতার একজনকে নিয়ে অভিযানের সময় হোয়াইক্যং ইউনিয়নের দৈংগাকাটা এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে জানান ওসি প্রদীপ। তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যায় দৈংগাকাটা এলাকা থেকে গ্রেফতার করা হয় মাদক মামলার পলাতক আসামি হামজাকে। জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবার চালান মজুদ থাকার তথ্য স্বীকার করেন। ভোর রাতে আমির হামজাকে নিয়ে দৈংগাকাটার উজাই অং চাকমার পাহাড়ে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে তার সহযোগী মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে গোলাগুলি থেমে যায়। এসময় ঘটনাস্থলে এক হাতে ১টি বন্দুক, অন্য হাতে শপিং ব্যাগ থাকা অবস্থায় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে পাওয়া যায়। গুলিবিদ্ধ রাসেলকে কক্সবাজার হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে।
ওসি বলেন, গুলিবিদ্ধ ব্যক্তির দেহ তল্লাশির সময় তার বুক পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। এতে রাসেল মাহমুদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। রাসেলের হাতে থাকা ব্যাগে ৫ হাজার ইয়াবা পাওয়া যায় বলে ওসি জানান। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত