ওসি মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞায় বেনাপোলে সতর্কতা

bcv24 ডেস্ক    ০৯:২৬ পিএম, ২০১৯-০৬-১৫    534

ওসি মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞায় বেনাপোলে সতর্কতা

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। সে কারণে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোলের ইমিগ্রেশন ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার সকালে সতর্কতার বিষয়টি বেনাপোল ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। 

কর্তৃপক্ষ জানায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল ইমগ্রেশন ও সীমান্তপথে বিভিন্ন কৌশলে ভারতে যাওয়ার সুযোগ থাকে। ওসি মোয়াজ্জেম হোসেনের গ্রামের বাড়ি যশোর হওয়ায় সীমান্তপথে ভারতে চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য কর্তৃপক্ষ বেনাপোল সীমান্তে নজরদারি বাড়িয়েছে। বিজিবির বেনাপোল ক্যাম্পের সুবেদার সাইফুল ইসলাম জানান, সীমান্তপথে চোরাচালান ও অনুপ্রবেশ রোধে তারা সবসময় সতর্ক আছেন। 

বেনাপোল ইমিগ্রেশনের ওসি আবুল বাশার গত শুক্রবার দিবাগত রাতে জানান, ওসি মোয়াজ্জেম যেন বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশত্যাগ করতে না পারেন, সেজন্য ঢাকা পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) থেকে একটি নির্দেশনায় সতর্ক করা হয়েছে। মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে আপত্তিকর প্রশ্ন করে এবং তা ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে (ফেসবুক) ছড়ানোর অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। এ মামলায় মোয়াজ্জেমের বিরুদ্ধে গত ২৭ মে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তারপর থেকে তিনি ‘পলাতক’ বলে দাবি করছে পুলিশ-প্রশাসন। গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার নামে থানায় মামলা হয়। পরে পুলিশ মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাকে গ্রেফতার করে। পরে ৬ এপ্রিল ওই মাদ্রাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১০ এপ্রিল মারা যায় নুসরাত জাহান রাফি। 

নুসরাতের স্বজনদের ভাষ্যে, যৌন নিপীড়নের ঘটনার অভিযোগ করতে গেলে তৎকালীন ওসি মোয়াজ্জেম প্রশ্ন করার নামে উল্টো হেনস্তা করেন নুসরাতকে। তাকে আপত্তিকর প্রশ্ন করার মুহূর্তের ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় সমালোচনার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলাটি করেন ব্যারিস্টার সুমন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত