সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৪ এএম
নতুন (২০১৯-২০) অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয়।
একদিকে বাজেট দিচ্ছে, পলিসি নির্ধারণ করছে; অন্যদিকে লুট করছে। সব আজ একীভ‚ত। সত্যিকার অর্থে যারা ভোট চুরি করে, তাদের হাতে দেশের সম্পদ নিরাপদ নয়। তাদের দ্বারা সম্পদের সুষম বণ্টন হতে পারে না।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, বাজেটে তাঁতী সম্প্রদায়ের জন্য কী রাখা হয়েছে? তাঁতী দলকে এ নিয়ে ভাবতে ও কাজ করতে হবে। তবেই আপনারা তাঁত শিল্পের লোকজনের কাছে সমাদৃত হবেন। সব অঙ্গ সংগঠনের প্রধান দায়িত্ব নিজ নিজ খাতের বিভিন্ন বিষয়ে সোচ্চার হওয়া।
সারাবিশ্বে হাতে বোনা তাঁত পণ্যের চাহিদা অনেক বেশি। কিন্তু আমরা বাংলাদেশে তার মূল্যায়ন করতে পারি না। এই শিল্পের বিকাশ ঘটাতে ও বাজার ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁত শিল্পকে বাঁচানোর বিকল্প নেই। খালেদা জিয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আজকে দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি স্পর্শকাতর বিষয় খালেদা জিয়ার মুক্তি। তার মুক্তির সঙ্গে সবকিছু জড়িত। মানুষ ভোটাধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার ফিরে পাবে কিনা তা নির্ভর করছে তার মুক্তির ওপর।
আমাদের এক দাবি নিয়ে এগিয়ে যেতে হবে। সেটা হলো খালেদা জিয়ার মুক্তি। আন্দোলনে নেমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমীর খসরু আরও বলেন, দেশের একটি গোষ্ঠী জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। আজকে তিউনিশিয়ার উপক‚লীয় এলাকায় বাংলাদেশের যুবকেরা ভাসছে। কেন তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশ ছেড়েছে, কেউ জবাব দিতে পারবেন? যে দেশে গণতন্ত্র থাকে না, বাক স্বাধীনতা থাকে না; সেখানে মানুষের নিরাপত্তা থাকে না, ন্যায়বিচার হতে পারে না।
তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নেছারুল হক, বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক ও সাবেক সভাপতি হুমায়ুন ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন বাহার প্রমুখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত