সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৫ এএম
আগামী অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে সংস্কৃতি ক্ষেত্রে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা সরকারের বিদ্যমান নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সংস্কৃতি খাতে যে বাজেট বরাদ্দ (০.১১ শতাংশ) করা হয়েছে তা অপ্রতুল উল্লেখ করে সংগঠনটি এই বরাদ্দ বাড়িয়ে মোট বাজেটের ১ শতাংশ করার দাবি জানিয়েছেন।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। লিখিত বক্তব্যে বলা হয়, একটি আধুনিক, বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার জন্য সংস্কৃতির প্রসার ও চর্চার প্রয়োজনীয়তা আমরা সবাই উপলব্ধি করি। ন্যায়ভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য দেশব্যাপী একটি সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলা সময়ের দাবি।
সাম্প্রদায়িক, জঙ্গিবাদ, মাদকাসক্তি, ঘুষ, দুর্নীতি, নারী ও শিশু নির্যাতনসহ সব অমানবিক ও অনৈতিক কর্মকান্ড প্রতিরোধে শিক্ষা এবং সংস্কৃতি বড় ভূমিকা পালন করতে পারে। আমাদের দেশের বিদ্যমান রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে সংস্কৃতির এ ধারাকে প্রবাহমান রাখা ও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা খুবই জরুরি। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, বাঙালি জাতিরাষ্ট্র বাংলাদেশের ভিত্তিটা সাংস্কৃতিক এবং কাঠামোটা রাজনৈতিক। সাংস্কৃতির শক্তি দিয়ে সব অশুভ অপশক্তিকে পরাভূত করে মানবিক সমাজ নির্মাণের জন্য গ্রাম থেকে রাজধানী পর্যন্ত সাংস্কৃতিক নবজাগরণ জরুরি। এ ছাড়া সাংস্কৃতিক চর্চার পৃষ্ঠপোষকতার জন্য সংগঠনটি ১১টি দাবির কথা জানান।
এতে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সঙ্গীতশিল্পী ফকির আলমগীর প্রমুখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত