রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৯:৫৩ এএম
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস স্মলিংয়ের চ্যালেঞ্জে নাকে আঘাত পান লিওনেল মেসি। তবে তাতে বার্সেলোনা অধিনায়কের সঙ্গে কোনোরকম সমস্যা হয়নি বলে জানিয়েছেন ইংলিশ ডিফেন্ডার। মাঠের ওই ঘটনাকে তিনি দেখছেন একটা দুর্ঘটনা হিসেবে।
বিবিসি রেডিও ফাইভকে স্মলিং বলেন, “পরে আমরা কথা বলেছিলাম। আমরা কিছুক্ষণ কথা বলেছি এবং হাত মিলিয়েছি। সে জানে এটা একটা দুর্ঘটনা।”
“ওই সময় আমি ঠিক বুঝতে পারিনি যে ওভাবে আমি তাকে আঘাত করে বসব।”
“ম্যাচের পর সুয়ারেসও আমার কাছে এসেছিল। আমাদের মধ্যে একটা লড়াই হয়েছিল এবং পরে সে আমার সঙ্গে হাত মেলায় এবং বলে ‘গুড লাক’।”
“মাঠে এমন লড়াইয়ের পর ম্যাচ শেষে সম্মান দেখানোটা ভালো। শেষ পর্যন্ত তো আপনি শুধু নিজের সেরাটা দেয়ারই চেষ্টা করছেন।”
মেসির আঘাত পাওয়ার আগেই ম্যাচের একমাত্র গোলটি পেয়েছিল বার্সেলোনা। দ্বাদশ মিনিটে লুইস সুয়ারেসের হেডে বল ডিফেন্ডার লুক শ’র গায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়।
ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার শেষ আটের প্রথম লেগে ১-০ গোলে জেতে প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ৩১তম মিনিটে স্মলিংয়ের চ্যালেঞ্জে মেসির নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়। এরপর সাইডলাইনে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে পুরো ম্যাচেই অবশ্য খেলেন আর্জেন্টাইন তারকা।
আগামী মঙ্গলবার বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে ফিরতি লেগ খেলতে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড। সে ম্যাচে ঘুরে দাঁড়িয়ে শেষ চারের ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী ইংলিশ সেন্টার-ব্যাক স্মলিং।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত