শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১০ এএম
পুরান ঢাকার বংশালে দুর্বৃত্তদের হামলায় আহত কণ্ঠশিল্পী মোহাম্মদ উল্লাহ নিরব অভি (২৭) এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিবিড় পর্যবেক্ষণ ওয়ার্ড (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সন্ধ্যার দিকে কথা আহত অভির পরিবারের সাথে। অভিরা দুই বোন ও এক ভাই, সে সবার ছোট। তাদের স্থানীয় বাড়ি পুরার ঢাকার নয়াবাজার জিন্দাবাহার এলাকায় হলেও বাবা অলিউল্লাহ মা কোহিনুর বেগম সাথে বংশাল আরমানিটোলা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
আহত অভির মা-র উপস্থিতিতে দুই বোন তাসনুভা আক্তার ও উম্মে কুলসুম জানান, তার ভাই এসএসসি পাশ করার পরে আর পড়ালেখা করেনি। ছোটকাল থেকেই অভির সংগীতের প্রতি আগ্রহ ছিল। তাই এসএসসি পরীক্ষার পরে সংগীত নিয়ে চর্চা করতে থাকে।
একপর্যায়ে এলাকাসহ বিভিন্ন জায়গার অনুষ্ঠানে সে গান গেয়ে সবার প্রশংসা পায়।
দুই বোন আরও জানান, ১৩ জুন সকাল ৭টার দিকে বাসায় নাস্তা করার সময় অভির ফোনে একটি কল আসে। সেই কলে কথা বলে, অভি দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পরে সংবাদ পেয়ে আমরা ওই এলাকার মুকিম বাজার কবরস্থানের ভেতর থেকে অভিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোটে)। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। সেদিন থেকেই সে জরুরি বিভাগ আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
ঢাকা মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) আলাউদ্দিন জানান, ঘটনার দিন থেকেই অভি হাসপাতালের জরুরি বিভাগের আইসিইউতে আছেন। তার মাথায় আঘাত আছে, তাই বর্তমানে সে নিউরোসার্জারি বিভাগের তত্ত্বাবধানে আছে। তার সর্বশেষ স্বাস্থ্যর অবস্থা সম্পর্কে আগামীকাল সকালে আপনাদের জানানো হবে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ওই দিন সন্ধ্যায় অভির পরিবার থানায় একটি মামলা করলে। সেই মামলা নিয়ে পুলিশ কাজ করছে, বিস্তারিত পরে জানা যাবে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত