আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা হংকংয়ের প্রতিবাদকারীদের

bcv24 ডেস্ক    ০৯:২৯ পিএম, ২০১৯-০৬-১৬    563


আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা হংকংয়ের প্রতিবাদকারীদের

বিচারের জন্য বাসিন্দাদের চীনের মূলভূখণ্ডে পাঠানোর সুযোগ রেখে করা বহিঃসমর্পণ বিল পাসের পরিকল্পনা থেকে হংকংয়ের সরকার সরে এলেও প্রতিবাদকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। রোববারের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি বহাল রাখার কথা জানানোর পাশাপাশি আন্দোলনকারীরা বিতর্কিত ওই বিলটি প্রত্যাহার এবং হংকংয়ের শীর্ষ নির্বাহী ক্যারি লামের পদত্যাগও চেয়েছেন বলে জানিয়েছে বিবিসি। প্রস্তাবিত ওই বহিঃসমর্পণ বিল নিয়ে হংকং গত সপ্তাহে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ ও সহিংসতা দেখেছে। আন্দোলনকারীরা হংকংয়ের ওপর বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব বিস্তারের চেষ্টায় উদ্বেগ জানিয়েছে। ১৯৯৭ সালে যুক্তরাজ্য চীনের কাছে হংকংকে হস্তান্তর করলেও, বেশ কিছু ক্ষেত্রে শহরটির স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি আদায় করে নেয়। সাবেক এ ব্রিটিশ কলোনির কারণেই চীনকে ‘এক দেশ, দুই ব্যবস্থাপনার’ নীতিতে চলতে হচ্ছে। রোববারের বিক্ষোভ কর্মসূটি পূর্বপরিকল্পনা অনুযায়ীই হবে বলে জানান আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যতম সংগঠন সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টের জিমি শাম। বিতর্কিত ওই বিলটিকে ‘ছুরি’র সঙ্গেও তুলনা করেন তিনি। “এটি প্রায় আমাদের হৃদয়ের কাছে পৌঁছে গিয়েছিল। সরকার এখন বলছে তারা এ নিয়ে আর অগ্রসর হবে না, কিন্তু তারা এটিকে সরিয়ে নিতেও অস্বীকৃতি জানিয়েছে,” বলেন তিনি। 

এর আগে লাম তার সরকারের প্রতি জনগণের ‘বিরতি দাও ও চিন্তা কর’ আহ্বানে সাড়া দিয়ে প্রস্তাবিত বিলটির কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেন। “কাজের ঘাটতি ও বিতর্ক সৃষ্টি করা অন্যান্য বিষয়ের জন্য আমি গভীরভাবে দুঃখিত,” বলেন তিনি। বিলটির ব্যাখ্যা ও জনগণকে বোঝাতে তার সরকারের কাজ ‘যথেষ্ট’ ছিল না বলেও লাম স্বীকার করে নেন।

আইন পরিষদে জুলাইয়ের আগে বিলটি পাসের যে তৎপরতা ছিল, ‘সম্ভবত তা এখন আর বিদ্যমান নেই’ বলেও আশ্বস্ত করেন এ শীর্ষ নির্বাহী। তবে বিলটি স্থায়ীভাবে প্রত্যাহার করা হবে কি না, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

প্রস্তাবিত ওই বিলে তাইওয়ান, ম্যাকাউ বা চীনের মূলভূখণ্ডে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হংকংয়ের বাসিন্দাদের আদালতের অনুমতি সাপেক্ষে বহিঃসমর্পণের সুযোগ রাখা হয়েছিল। একে ব্যবহার করে চীন হংকংয়ের গণতন্ত্রপন্থি রাজনীতিকদের ওপর দমনপীড়ন চালাতে পারে বলে আশঙ্কা সমালোচকদের। বেইজিংপন্থি রাজনীতিকদের মতে, বহিঃসমর্পণের সুযোগ না থাকায় হংকং চীনের অন্যান্য অংশের অপরাধীদের স্বর্গে পরিণত হয়েছে। মানবাধিকার লংঘন রুখতে ‘রক্ষাকবচ’ হিসেবে হংকংয়ের আদালতকেই মামলা ধরে ধরে বহিঃসমর্পণের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ারও বিলে দেওয়া হয়েছে, ভাষ্য তাদের। তবে বিরোধীদের আশঙ্কা, বিলটি কার্যকর হলে হংকংয়ের বেইজিংবিরোধী হিসেবে পরিচিতরা কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রণাধীন চীনের বিচারব্যবস্থার জালে আটকা পড়বেন।

বিলটি নিয়ে আপত্তি জানিয়ে গত গতকাল শিক্ষার্থী, ব্যবসায়ী, ধর্মীয় সংগঠনের সদস্য, শিক্ষকসহ লাখো বাসিন্দা হংকংজুড়ে বিক্ষোভ দেখায়। মঙ্গলবার আইন পরিষদের বাইরে পুলিশ ও বিক্ষোভকারীরা সংঘর্ষেও জড়ায়। বিক্ষোভকারীদের সরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়তে হয়।

লাম সেসময় বিলটি নিয়ে অগ্রসর হওয়ার ব্যাপারে দৃঢ়তা দেখালেও পরে জ্যেষ্ঠ রাজনীতিক ও উপদেষ্টাদের সঙ্গে কথা বলে পিছু হটার সিদ্ধান্ত নেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিলটি স্থগিতে হংকংয়ের শীর্ষ নির্বাহীর ঘোষণায় সমর্থন জানায়। “হংকংয়ের সরকারের সিদ্ধান্তকে সম্মান ও সমর্থন জানাচ্ছে চীনের কেন্দ্রীয় সরকার,” এক বিবৃতিতে বলেছেন মুখপাত্র গেং শুয়াং। চীনের এ ‘বিশেষ প্রশাসনিক অঞ্চল’ বিষয়ে বিদেশিদের আগ্রহের ব্যাপারেও সতর্ক করেছেন তিনি। “এটি পুরোপুরিই চীনের অভ্যন্তরীণ বিষয়; এতে অন্য কোনো রাষ্ট্র, সংগঠন বা ব্যক্তির হস্তক্ষেপ সহ্য করা হবে না,” বলেছেন তিনি।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত