সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৪:৪৭ এএম
জাপানে যে শহরে জি২০ সম্মেলন হওয়ার কথা রয়েছে, সেই ওসাকায় এক পুলিশকে ছুরিকাঘাত করে পিস্তল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার ভোর সাড়ে ৫ টার দিকে ওসাকা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী সুয়েতা সিটির সেনরিয়ামা পুলিশ বক্সে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওই বক্সে দায়িত্বরত তিন পুলিশ সদস্যের মধ্যে মধ্যে দুই জন পৃথক দুটি ঘটনায় সাড়া দিতে বাইরে গেলে এক যুবক এসে অপর পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে। পরে ওই পুলিশ সদস্যের কাছে থাকা পাঁচ রাউণ্ড গুলি ভরা একটি পিস্তল ছিনিয়ে নিয়ে যায় হামলাকারী যুবক। অচেতন অবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা সঙ্কটজনক।
চলতি মাসের ২৮ ও ২৯ তারিখে এই শহরেই জি-২০ সম্মেলন হওয়ার কথা রয়েঠে। ওই সম্মেলনের প্রস্তুতি নিতে পুলিশ যখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে ঠিক তখনি এ ঘটনা ঘটলো। ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা ৩০ বছর বয়সী ওই যুবক সম্ভবত কোথাও ডাকাতি কিংবা কাউকে হত্যার উদ্দেশ্যে ওই পিস্তল ছিনতাই করতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। ঘটনার পর থেকে পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। রোববার সাপ্তাহিক ছুটির দিনে এমন ঘটনায় রাস্তায় মানুষের আনাগোনা কমে গেছে। বিশেষ কোন প্রয়োজন ছাড়া বাইরে যেতে শহরের বাসিন্দাদের নিষেধ করেছে পুলিশ।
এ ঘটনায় পুরো ওসাকা শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। গত মাসে জাপানের রাজধানী টোকিওতে এক যুবক ছুরিকাঘাত করে ২ জনকে হত্যার পাশাপাশি আরো ২০ জনকে আহত করেছিল।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত