শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫২ এএম
বৃষ্টিতে পুরো মাঠ কেন ঢাকা যাচ্ছে না তা নিয়ে আরও আগেই প্রশ্ন উঠেছিল। ড্রেনেজ সিস্টেমও বাঁচাতে পারছে না ম্যাচগুলোকে। কুমার সাঙ্গাকারা মনে করেন, বিশ্বকাপের মতো এত বড় আসরে এমন দুর্বল ব্যবস্থাপনা লজ্জাজনক।
বিশ্বকাপ যেন বৃষ্টি বন্দী। প্রতি ম্যাচের আগেই এখন আশঙ্কায় থাকতে হয়, বৃষ্টি এসে আবার বাগড়া দেবে না তো? বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। গতকাল ভারত-পাকিস্তান ম্যাচেও বৃষ্টির শঙ্কা ছিল। ক্রিকেটপ্রেমীদের মতো বৃষ্টিতে খেলা বিঘ্ন হওয়ায় চটেছেন শ্রীলঙ্কান সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাও। তাঁর মতে বিশ্বকাপের মতো আসরে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়াটা আইসিসির জন্য লজ্জাজনক।
ইংল্যান্ডে এখন গ্রীষ্মকাল। অথচ বৃষ্টির জন্যই চারটি ম্যাচ মাঠে গড়াতে পারেনি! ব্যাপারটা শ্রীলঙ্কার জন্য একটু বেশিই বেদনার। বৃষ্টিতে দুটো ম্যাচই যে ভেসে গেছে লঙ্কানদের। পরে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। অধিনায়ক দিমুথ করুনারত্নের মতো ব্যাপারটাতে কুমার সাঙ্গাকারাও সন্তুষ্ট হতে পারেননি, ‘এটা আসলে ভাগ্যের ওপর নির্ভরশীল। কিন্তু কোনো কোনো দলের জন্য এটা মেনে নেওয়া খুব কষ্টকর। বিশেষ করে যেখানে পিচের কোনো নির্দিষ্টতা নেই। একই ভেন্যুতে একেকদিন একেক রকম পিচ। কখনো একই পিচ সবুজ হচ্ছে কখনো বা বাদামি।’
প্রশ্ন উঠেছে আইসিসির ব্যবস্থাপনা নিয়েও। একে তো রিজার্ভ ডের কোনো ব্যবস্থা নেই। দ্বিতীয়ত বৃষ্টির সময় পুরো মাঠ ঢাকা যাচ্ছে না। এ নিয়ে সাঙ্গাকারা বলেন, ‘এটা লজ্জাজনক, বৃষ্টিতে পুরো মাঠ ঢেকে ফেলা খুব স্বাভাবিক ব্যাপার। শ্রীলঙ্কায়ও ব্যাপারটা খুব স্বাভাবিক। এর জন্য যে প্রচেষ্টা থাকা দরকার তাও দেখা যাচ্ছে না। এখানে অনেক লোকের প্রয়োজন। তা না হলে মৌসুমি এই বৃষ্টির থেকে রক্ষা পাওয়া সম্ভব না।’
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত