শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৪৯ এএম
প্রত্যাশা ছিল জাতীয় দলের হয়ে প্রথম কোনো শিরোপা জয়ের লক্ষ্যে ভালো একটা শুরুর। কিন্তু হারতে হলো কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিও জানালেন, এভাবে শুরু করতে চাননি তারা।
সালভাদরে বাংলাদেশ সময় রোববার ভোরে হওয়া কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের ম্যাচে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারায় কলম্বিয়া।
শুরু থেকে এলোমেলো ফুটবল খেলা আর্জেন্টিনা কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। ম্যাচ শেষে মেসি দাবি করলেন স্নায়ুচাপে থাকার কথা। জানালেন হতাশা ভুলে দলকে ঘুরে দাঁড়ানোর আহ্বান।
“আমরা এভাবে শুরু করতে চাইনি। কিছুটা স্নায়ুচাপ ছিল, ভালো শুরুর চাওয়া ছিল, ভুল না করার প্রতিশ্রুতি ছিল।”
“আমাদের মাথা উঁচু রাখতে হবে এবং পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। কেননা এটা স্রেফ শুরু এবং কোপা আমেরিকায় খেলার এখনও অনেক বাকি আছে।”
বাংলাদেশ সময় আগামি বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত