শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫৪ এএম
কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে হারানোর দারুণ সুযোগ কাজে লাগাতে পেরে খুশি দলটির অধিনায়ক রাদামেল ফালকাও আর ম্যাচের দ্বিতীয় গোলদাতা দুভান সাপাতা।
সালভাদরে বাংলাদেশ সময় রোববার ভোরে হওয়া কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের ম্যাচে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারায় কলম্বিয়া। ২০০৭ সালের পর এই প্রথম আর্জেন্টিনাকে হারালো দলটি।
৭১তম মিনিটে দারুণ কোনাকুনি শটে রজের মার্তিনেস কলম্বিয়াকে এগিয়ে নেওয়ার পর ৮৬তম মিনিটে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন সাপাতা। বাকিটা সময় ব্যবধান ধরে রেখে জেতার পর ফালকাও জানালেন চ্যালেঞ্জ জয়ের কথা।
“আর্জেন্টিনা সবসময় খুবই কঠিন প্রতিপক্ষ। তাদের আছে বিশ্বের সেরা খেলোয়াড়।”
“অনেক দিন পর তাদের প্রথম হারানোর চ্যালেঞ্জ ছিল। আমরা দল হিসেবে পরিণত হয়ে ওঠার পর্যায়ে আছি এবং আমরা জানতাম এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ।”
দীর্ঘদিন পর আর্জেন্টিনার বিপক্ষে জিতে দারুণ খুশি ম্যাচের দ্বিতীয় গোলদাতা সাপাতা।
“জানতাম, অনেক আগে আমরা আর্জেন্টিনাকে শেষবার হারিয়েছিলাম। (এবার হারাতে পেরে) আমরা খুশি।”
“আমরা এই জয় উপভোগ করব। এটা দারুণ একটা ফল কিন্তু টুর্নামেন্ট এগিয়ে যাবে এবং এখনও অনেক কঠিন ম্যাচ বাকি রয়েছে।”
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত