কলম্বিয়ার কাছে হেরে আর্জেন্টিনার কোপা আমেরিকা শুরু

bcv24 ডেস্ক    ১২:২৪ এএম, ২০১৯-০৬-১৭    614


কলম্বিয়ার কাছে হেরে আর্জেন্টিনার কোপা আমেরিকা শুরু

প্রথমার্ধে দৃষ্টিকটু ফুটবল খেলা আর্জেন্টিনা বিরতির পর ছন্দে ফেরার আভাস দিয়েছিল। তাদের বেশ কিছু সুযোগ নষ্টের মাঝে দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় কলম্বিয়া। শেষ দিকে তারা আদায় করে নেয় আরও একটি। তাতে হার দিয়ে কোপা আমেরিকায় যাত্রা শুরু হলো লিওনেল স্কালোনির দলের।

সালভাদরে বাংলাদেশ সময় রোববার ভোরে হওয়া ‘বি’ গ্রুপের ম্যাচে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারায় কলম্বিয়া। রজের মার্তিনেসের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সাপাতা।

শুরু থেকে দুই দলের খেলা ছিল ছন্দহীন, আক্রমণগুলো ধারহীন। আর্জেন্টিনার মিডফিল্ডাররা পারেননি আক্রমণভাগের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে। বল পেতে অনেক নিচে নেমে খেলতে হয়েছে লিওনেল মেসিকে। পাস দেওয়ার পর সতীর্থের কাছ থেকে অধিনায়ক বল ফিরে পেয়েছেন কমই।

এলোমেলো ফুটবলের মাঝে সপ্তম মিনিটে দারুণ একটা সুযোগ পেয়েছিলেন সের্হিও আগুয়েরো। তাকে উদ্দেশ করে মেসির বাড়ানো বল ঠেকাতে ডি-বক্সের বাইরে ছুটে গিয়ে শট নিয়ে ব্যর্থ হন কলম্বিয়া গোলরক্ষক দাভিদ আসপিনা। আলগা বল পেয়েও কাজে লাগাতে পারেননি ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরো।

প্রথমার্ধে বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল আর্জেন্টিনা, আক্রমণে কলম্বিয়া। ষোড়শ মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগটি পায় তারা। ডি-বক্স থেকে রজের মার্তিনেসের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে বাইরে চলে গেলে এ যাত্রায় বেঁচে যায় আর্জেন্টিনা।

প্রতিপক্ষের ভুলে ২৭তম মিনিটে ভালো সুযোগ আসে কলম্বিয়ার সামনে। বল ক্লিয়ার না করে গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি ফিরিয়ে দেন নিকোলাস ওতামেন্দির কাছে। তিনি তালগোল পাকিয়ে বিপদ ডেকে আনেন। তবে শেষ মুহূর্তে ছুটে এসে কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন গিদো রদ্রিগেস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতে পারতো আর্জেন্টিনা। কিন্তু প্রায় ৩০ গজ দূর থেকে মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৫তম মিনিটে বল পায়ে এক জনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন মেসি, কিন্তু শট নিতে দেরি করে ফেলেন।

চার মিনিট পর কর্নার থেকে উড়ে আসা বল ডান দিকে পেয়ে পারেদেসের নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে রুখে দেন অসপিনা। দুদল মিলিয়ে ম্যাচে এটাই ছিল প্রথম লক্ষ্যে শট। ৬৬তম মিনিটে ম্যাচের সেরা সুযোগ হারায় আর্জেন্টিনা। ওতামেন্দির হেড গোলরক্ষক ডানদিকে ঝাঁপিয়ে ঠেকানোর পর আলগা বল ছোট ডি-বক্সে ফাঁকায় পেয়ে অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হেড করেন বার্সেলোনা তারকা।

বিরতির পর কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়া কলম্বিয়া ৭১তম মিনিটে পাল্টা আক্রমণে গোল আদায় করে নেয়। মাঝমাঠ থেকে হামেস রদ্রিগেসের লম্বা ক্রস বাঁ দিকে পেয়ে একজনকে কাটিয়ে কোনাকুনি এগিয়ে জোরালো শটে জাল খুঁজে নেন ফরোয়ার্ড মার্তিনেস।

৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সাপাতা। বাঁ দিক থেকে মিডফিল্ডার জেফারসন লের্মার বাড়ানো বল ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় প্লেসিং শটে ঠিকানায় পাঠান আতালান্তার ফরোয়ার্ড। বাকি সময়ে এই ব্যবধান ধরে রেখে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অসাধারণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।    

‘এ’ গ্রুপে পোর্তো আলেগ্রেতে ভেনেজুয়েলা ও পেরুর মধ্যে দিনের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। একই  গ্রুপে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল স্বাগতিক ব্রাজিল।




রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত