শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫০ এএম
টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ভেন্যুটি সমারসেট কাউন্টি গ্রাউন্ড নামে বেশি পরিচিত। এই ভেন্যুতে কখনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আজই এই ভেন্যুতে অভিষেক হতে যাচ্ছে টাইগারদের।
টনটনের এই ভেন্যুতে এ পর্যন্ত পাঁচটি ওয়ানডে ও ১টি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কোন টেস্ট ম্যাচ হয়নি এখন অবধি। ১৯৮৩ সালে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয় টনটনে। ঐ ম্যাচে শ্রীলংকাকে ৪৭ রানে হারায় স্বাগতিক ইংল্যান্ড। এরপর ১৬ বছর কেটে যায় কোন ওয়ানডে হয়নি। ১৯৯৯ সালে বিশ্বকাপের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে। ১৫ মে কেনিয়াকে ৫ উইকেটে জিম্বাবুয়ে ও ২৬ মে শ্রীলংকাকে ১৫৭ রানের বড় ব্যবধানে হারায় ভারত।
ঐ ম্যাচের পর আবারো দীর্ঘ সময় ধরে টনটনে ওয়ানডে ম্যাচ অনুপুস্থিত। অবশেষে ২০ বছর পর চলমান বিশ্বকাপের দু’টি ম্যাচ এখন পর্যন্ত হয়েছে। গত ৮ জুন আফগানিস্তান-নিউজিল্যান্ড মুখোমুখি হয়। ঐ ম্যাচে আফগানদের ৭ উইকেটে হারায় কিউইরা। এরপর ১২ জুন আরেক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪১ রানে জয় পায় অস্ট্রেলিয়া।
এই ভেন্যুতে একটি টি-২০ অনুষ্ঠিত হয়েছিলো ২০১৭ সালের জুনে। স্বাগতিক ইংল্যান্ডকে ৩ রানে হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকা।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত