সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৩ এএম
ঈদের পর থেকে ঢাকা-চিলাহাটি রেলপথে চলাচলকারী আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেসের সিডিউল বিপর্যয় ঘটেছে। রাতের ট্রেন সকালে এবং সন্ধ্যার ট্রেন ভোর বেলায় যাতায়াত করছে। এতে এই রেলপথে চলাচলকারী ট্রেন যাত্রী সীমাহীন দূর্ভোগে পড়েছে। চিলাহাটি স্টেশন সূত্রে জানা গেছে, শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস সন্ধ্যা ৬টায় চিলাহাটিতে পৌছানোর সময় থাকলেও তা নিদ্দিষ্ট সময়ের ১০ ঘন্টা পর গতকাল রোববার ভোর ৬টায় পৌছে। ফলে এই ট্রেনের চিলাহাটি, ডোমার, নীলফামারী ও সৈয়দপুর স্টেশনে শনিবার রাত সাড়ে ১০টার ঢাকাগামী যাত্রীরা গতকাল রোববার সকাল পর্যন্ত ট্রেনের অপেক্ষায় বসে থাকে।
দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা প্লাটফর্মে অথবা আবাসিক হোটেলে রাত্রীযাপন করে। সৈয়দপুর স্টেশন মাস্টার শওকত আলী জানান, রাত ১০টা ২৭ মিনিটে সৈয়দপুর স্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত সময় থাকলেও ট্রেনটি ১০ ঘন্টা বিলম্বে গতকাল রোববার সকাল ৮টা ৪০ মিনিটে এ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ প্রসঙ্গে রেলের পশ্চিমাঞ্চলের চিফ সিগন্যাল এন্ড টেলিকম ইঞ্জিনিয়ার অসীম কুমার তালুকদার বলেন, ঢাকা-চিলাহাটি রেলপথের অনেক রেলস্টেশন বন্ধ হয়ে যাওয়ায় দুটি ট্রেনের ক্রসিং দিতে বিলম্ব হচ্ছে ট্রেনের সূচী। তাছাড়া রেলপথের এই রুটে নীলসাগর ট্রেন একজোড়া থাকলে হয়তো এ সমস্যা হতো না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত