রবিবার, ২ আগস্ট ২০২৬ ১০:০৯ এএম
জনপ্রিয় মডেল-অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। বরাবরই টিভি নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। বোবা, অন্ধ, পাগলী ও যৌনকর্মীসহ বিভিন্ন চরিত্রে এরইমধ্যে অভিনয় করেছেন তিনি। এবার নতুন অভিজ্ঞতা অর্জন করলেন। তিনি আসছেন মাইম শিল্পী হয়ে। হৃদি হকের ‘বৈশাখ মাইম ট্রুপ’ শিরোনামের একটি নাটকে মাইমের একজন সক্রিয় শিল্পীর ভূমিকায় তাকে দেখা যাবে বলে জানান।
এই নাটকটি পহেলা বৈশাখে এনটিভিতে প্রচার হবে। এরইমধ্যে এই নাটকের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে শেয়ার করেছেন ভাবনা।
অনেকেই চরিত্রটির জন্য ভাবনার প্রশংসা করছেন।
ভাবনা বলেন, এখানে আমার চরিত্রটি মাইম শিল্পীর। আমি মাইম শিল্পকে এতটাই ভালোবাসি, সেই কারণে নিজের প্রিয় স্কুটিও বিক্রি করে দেই মাইমের নতুন প্রযোজনা দাঁড় করানোর জন্য। এর আগে একটি নাটকের একটি দৃশ্যে মাইম করেছিলাম। কিন্তু এই নাটকে আমার চরিত্রের অনেকটা অংশজুড়ে আছে মাইম।
এই চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে তার ভাষ্য, নির্মাতা বলেছিলেন মাইম আর ক্ল্যাসিকাল নাচের মুভমেন্ট একই রকমের। আমি যেহেতু নৃত্যশিল্পী তাই আমি চরিত্রটি ভালো ফুটিয়ে তুলতে পারবো বলে তিনি মনে করেন। তার কথায় আমিও সিদ্ধান্ত নেই চরিত্রটি করার জন্য। আমার খুব ভালো লাগে নির্মাতারা আমাকে নিয়ে চ্যালেঞ্জিং চরিত্র ভাবেন। এক সঙ্গে অনেক কাজ করতে চাই না। মনের মতো একটি চরিত্র পেলেই আমি সেটি করবো। এই চরিত্রটি আমার জন্য একটি নতুন অভিজ্ঞতাও বটে। নাটকটির জন্য দুই দিন রিহার্সেল ও তিনদিন শুটিং করেছেন ভাবনা।
এই বৈশাখের জন্য একটি নাটকেই অভিনয় করেছেন এই গ্ল্যামারকন্যা। এদিকে ভাবনা বর্তমানে ঈদের নাটক নিয়েও ব্যস্ত সময় পার করছেন। খণ্ড নাটকের বাইরে তিনি ধারাবাহিকেও অভিনয় করছেন। তার হাতে আছে তিনটি ধারাবাহিক। এগুলো হলো এস এ হক অলিকের ‘জায়গীর মাস্টার’, রোকেয়া প্রাচীর ‘সোনালী দিন’ ও অনিমেষ আইচের ‘জোসনাময়ী’। প্রচার চলতি তিনটি ধারাবাহিক থেকে দর্শকের বেশ সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।
ভাবনা বলেন, সম্প্রতি আমি ব্রুনাইতে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে দর্শকরা আমাকে দেখালেন আমি কীভাবে ‘জায়গীর মাস্টার’ নাটকে মালেকাবানু চরিত্রে অভিনয় করি। অর্থাৎ কীভাবে কথা বলি, কীভাবে হাঁটি সব তাদের জানা। তার মানে আমার উপলব্ধি, দর্শক আমাদের নাটক দেখেন। এ ছাড়া ইউটিউব ভিউয়ার্স দেখলেও সেটি সহজে বোঝা যায়।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত