জনশক্তি রপ্তানিতে ‘পিছিয়ে’ রাঙামাটি, কারণ ‘পাসপোর্ট’

bcv24 ডেস্ক    ০৮:৩০ এএম, ২০১৯-০৬-১৭    567

জনশক্তি রপ্তানিতে ‘পিছিয়ে’ রাঙামাটি, কারণ ‘পাসপোর্ট’

রাঙামাটি থেকে জনশক্তি রপ্তানি বাড়াতে পাসপোর্ট প্রদানের জটিলতাকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করে তা দূর করার আহ্বান জানিয়েছেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। 

গতকাল রোববার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, “রাঙামাটিতে প্রবাসে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রধান বাধা হলো পাসপোর্ট প্রাপ্তি। “এখানে পাসপোর্টের আবেদন করলে জায়গা-জমি সংক্রান্ত কাগজপত্র চাওয়াতে অনেকেরই জায়গা না থাকাতে পাসপোর্ট পান না। সে কারণে এ জেলা থেকে বিদেশে জনশক্তি রপ্তানি অনেকটা কম। পাসপোর্ট প্রদানে জায়গা-জমির যাচাইয়ের নিয়মটি শিথিল করলে রাঙামাটি থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন। ২০১৮ সালে এ জেলা থেকে কাজের জন্য বিদেশ যাত্রা করেছে ৩৫৭ জন, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আরিফুর রহমান। সে বছর এক লাখ মানুষকে বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে তিনি বলেন, “সেক্ষেত্রে রাঙামাটির ১০ উপজেলা থেকে কমপক্ষে এক হাজার জনকে বিদেশ পাঠানোর কথা।”

লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবাসে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনসহ সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তবে রাঙামাটি থেকে জনশক্তি রপ্তানির আরও কয়েকটি সমস্যার কথা উঠে আসে সেমিনারে।

রাঙামাটিতে রিক্রুটিং এজেন্ট না থাকার প্রসঙ্গ তুলে রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া বলেন, “এজেন্ট হওয়ার জন্য প্রায় ২৫ লাখ টাকা জমা দিতে হয়।

“পার্বত্য অঞ্চল দেশের বিভিন্ন অঞ্চল থেকে পিছিয়ে থাকায় এখানে এত টাকা দেওয়ার মতো লোক পাওয়া যায় না। সেক্ষেত্রে এই ডিপোজিট পার্বত্য অঞ্চল হিসেবে বিশেষ বিচেনায় কমানো গেলে রিক্রুটিং এজেন্ট পাওয়া যাবে এবং জনশক্তি রপ্তানি আরও বাড়বে।”

রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার বলেন, সুষ্ঠু পরিবেশ দিতে পারলেই আরও বেশি নারী বিদেশে যাবে।

রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম শফি কামালের সভাপতিত্বে এই সেমিনারে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলম প্রমুখ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত