সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৩ এএম
চার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন করা হলেও একাদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে পারেননি বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। এই সংসদে বিএনপির সদস্যরা যোগ দিলেও সংসদ বৈধতা পাবে না বলেও দাবি করেন তিনি। গতকাল রোববার জাতীয় সংসদের ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। হারুনুর রশিদ বলেন, ন্যায়বিচার থেকে বঞ্চিত, সরকারের প্রতিহিংসার শিকার হয়ে খালেদা জিয়া জেলে আছেন। এরপর তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। নিঃসন্দেহে এটি একটি ট্রাজেডি। অতি নিন্দনীয়। কোনো বোধসম্পন্ন মানুষ এই হত্যাকান্ড সমর্থন করতে পারে না। ইনডেমনিটি দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে দিয়েছিল মোস্তাকের নেতৃত্বে আওয়ামী লীগের একটি অংশ। বিএনপি ইনডেমিনিটি দেয়নি।
হারুনুর রশিদ বলেন, আজ ধান কাটার কামলা পাচ্ছি না। আর এতে নাকি আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। কৃষকরা উৎপাদিত ধানের দাম পাচ্ছে না। কৃষকরা যাতে দাম পায় সেই উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে গত কয়েক বছর কত লাখ টন ধান চাল আমরা আমদানি করেছি। তাহলে কেন আমদানি করা হলো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হইনি। যদিও কৃষিক্ষেত্রে অনেক সফলতা আছে।
‘সরকারের প্রণোদনা ও কৃষকের আন্তরিকতার কারণে গত নির্বাচনে চার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু এই নির্বাচন করতে গিয়ে নির্বাচন কমিশন কোনো গ্রহণযোগ্যতা দেখাতে পারেনি। নির্বাচন কমিশন ব্যর্থ। এই ব্যর্থ নির্বাচন কমিশনকে সরে যেতে হবে। আমরা ছয়জন সংসদে প্রবেশ করায় জাতীয় সংসদ বৈধতা পাবে না। সংবিধানে যে গণতান্ত্রিক স্পেস আছে, সেটা আজ অনুপুস্থিত। আমি সংসদ নেতাকে অনুরোধ করবো, যারা যত বেশি আপনাকে তোষামোদ করছে, তাদের প্রতি সর্তক থাকবেন।’
হারুনুর রশিদের এসব বক্তব্যের সময় সংসদে সরকারি দলের কেউ কেউ আপত্তি জানালে হারুনুর রশিদ তাদের উদ্দেশ্যে বলেন, আমাকে বলতে দিন। তা না হলে মেসেজ যাচ্ছে, আপনারা আমাদের সংসদে কথা বলতে দিতে চান না। আজ উচ্চ আদালত, নিম্ন আদালত কোনোটা স্বাধীন না। দুর্নীতি দমন কমিশনে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দিয়ে পাঠানো হচ্ছে, আর সেখান থেকে রেহাই দিয়ে বের করে দেওয়া হয়। আর বিচার বহির্ভূত হত্যাকান্ড হচ্ছে। এই বিষয়গুলো দেখতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত