রবিবার, ২ আগস্ট ২০২৬ ১০:০৯ এএম
দীর্ঘদিন ধরেই টিভি নাটকে অভিনয় করছেন মডেল-অভিনেত্রী নাজিরা মৌ। অভিনয়ের এই পথচলায় অনেক চলচ্চিত্রেই অভিনয়ের প্রস্তাব পেলেও গল্প পছন্দ না হবার কারণে তাকে চলচ্চিত্রে দেখা যায়নি। তবে নির্মাতা সোয়াইবুর রহমান রাসেলের কাছ থেকে যখন ‘নন্দিনী’ চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান তখন আর না করেননি মৌ। গত বছরের শেষদিকে ‘নন্দিনী’ চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। এরইমধ্যে এ ছবির বেশকিছু অংশের কাজ হয়েছে। অন্য চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছেন কি-না জানতে চাইলে নাজিরা মৌ বলেন, একটি শেষ করে আরেকটি চলচ্চিত্রে কাজ শুরু করতে চাই। ‘নন্দিনী’ একটি ভিন্ন গল্পের চলচ্চিত্র। দর্শকরা এটি বড় পর্দায় দেখলে বুঝতে পারবেন।
এখানে আমার বিপরীতে কলকাতার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনয় করছেন। সামনে তার দেয়া শিডিউল অনুযায়ী বাকি কাজ শেষ হবে। বলতে গেলে এর জন্য অপেক্ষা করছি। এ চলচ্চিত্রের কাজ শেষ করে নতুন কাজ শুরু করতে চাই। পরিতোষ বাড়ৈর গল্প এবং সংলাপে নির্মিত হচ্ছে ‘নন্দিনী’ চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করছেন নাজিরা মৌ এবং এতে পলাশ নামক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। ‘নন্দিনী’তে আরো অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মুনিরা ইউসুফ মেমী, ইলোরা গহর ও নিকুল কুমার মণ্ডল। এর আগে ইন্দ্রনীল সেনগুপ্ত বাংলাদেশে রেদওয়ান রনির ‘চোরাবালি’ এবং মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত