শ্রমিক দ্বন্দ্বে বরিশালের বাস ঢুকতে পারছে না ঝালকাঠিতে

bcv24 ডেস্ক    ০৮:৫০ এএম, ২০১৯-০৬-১৭    238

 শ্রমিক দ্বন্দ্বে বরিশালের বাস ঢুকতে পারছে না ঝালকাঠিতে

চালককে মারধরের অভিযোগে বন্ধ রাখা বাস চলাচল শুরু করেছে ঝালকাঠি জেলা বাস মালিক ও শ্রমিক সমিতি। তবে বরিশাল মালিক সমিতির কোনো বাস তাদের জেলায় ঢুকতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ডেও ঝালকাঠি বাস মালিক সমিতির কোনো বাস আসছে না। 

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে গতকাল রোববার সকাল থেকে বরিশাল নগরের শেষপ্রান্ত ও ঝালকাঠি জেলার শুরু অর্থাৎ কালিজিরা ব্রিজ সংলগ্ন রায়াপুর এলাকা থেকে বাস চলাচল শুরু করেছে। এখান থেকে শুধু ঝালকাঠি জেলার বাসগুলো গতকাল রোববার চলাচল করেছে। পিরোজপুর জেলার বাস আজ সোমবার থেকে চলাচল শুরু করবে। তবে বরিশাল মালিক সমিতির সঙ্গে চালককে মারধরের বিষয় নিয়ে সমাধান না হওয়ায় তাদের কোনো বাস ঝালকাঠিতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, আশা করি, আজ সোমবার এর সমাধান হয়ে যাবে। তখন আগের মতো বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে বরিশাল-ঝালকাঠি, পিরোজপুরসহ সবরুটে স্বাভাবিক নিয়মে বাস চলাচল করবে। তবে এ বিষয়ে বরিশাল রুপাতলীর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, ঝালকাঠি বাস মালিক সমিতি গত শনিবার তাদের নিজ ইচ্ছেতেই অনর্থক বাস চলাচল বন্ধ করে দেয়। 

গতকাল রোববার আবার রায়াপুরে তাদের অস্থায়ী বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল শুরু করলেও আমাদের বাস ঝালকাঠি ও ঝালকাঠি হয়ে কোনো রুটে চলাচল করতে দেয়া হচ্ছে না। এ বিষয়ে বৈঠক হচ্ছে, সেখানে কোনো সমাধান না হলে বৃহৎ ধর্মঘটের ডাক দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

এদিকে, রায়াপুর থেকে বাস চলাচল শুরু হওয়ায় ঝালকাঠিগামী যাত্রীদের বাড়তি প্রায় দেড় কিলোমিটার পথ রুপাতলী থেকে বিকল্পভাবে যেতে হচ্ছে।

ঈদের আগে বরিশাল মালিক সমিতি স্ট্যান্ডে চাঁদার পরিমাণ কয়েকগুণ বাড়ায়। যা দিতে অপারগতা প্রকাশ করে ঝালকাঠি জেলার বাসের চালক ও শ্রমিকরা। ধারাবাহিকতায় গত শনিবার সকালে ঝালকাঠির বাসের চালক মিলনকে মারধর করে বরিশালের শ্রমিকরা। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। তবে এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঝালকাঠি জেলার অভ্যন্তরীণ সবরুটে তাৎক্ষণিকভাবে বাস চলাচল বন্ধ করে দেয়। পাশাপাশি ঝালকাঠি জেলার সড়কপথ হয়ে বরিশাল মালিক সমিতির বাস চলাচলও বন্ধ করে দেয়।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত