তিন শর্তে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ক্ষমা

bcv24 ডেস্ক    ০৮:৫৭ এএম, ২০১৯-০৬-১৭    228

তিন শর্তে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ক্ষমা

নিম্নমানের ৫২টি পণ্য বাজার থেকে না সরানোর কারণে তিন শর্তে ক্ষমা করা হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হককে। 

গতকাল রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ মাহফুজুল হকের ক্ষমার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। শর্ত তিনটি হলো-মানহীন পণ্য দ্রুত বাজার থেকে সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নিয়মিত বাজার মনিটর, ভবিষ্যতে আদালতের আদেশ লঙ্ঘন করবেন না। আদালত আদেশে ভোক্তাদের অভিযোগের জন্য হটলাইন চালুর নির্দেশ দিয়েছেন। 

এ ছাড়া নিয়মিত বাজার মনিটর করে এ বিষয়ে আগামি ১৯ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। ওই দিন এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের পক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মদ ফরিদুল ইসলাম। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। এর আগে আদালত অবমাননার ঘটনায় সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক। 

এদিকে গতকালকে হাইকোর্টে বিএসটিআইর পক্ষ থেকে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। তাতে বলা হয়েছে, ৫২টি পণ্যের মধ্যে দ্বিতীয়বারের পরীক্ষায় ২৬টি উত্তীর্ণ হয়েছে। ১৬টি অকৃতকার্য হয়েছে আর আটটি প্রতিষ্ঠান পুনঃপরীক্ষার আবেদন করা হয়েছে। এর আগে গত ২৩ মে বিএসটিআইর পরীক্ষায় অকৃতকার্য হওয়া নামীদামি কোম্পানি ও প্রতিষ্ঠানের নিম্নমানের ৫২টি পণ্য বাজার থেকে না সরানোয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুলও জারি করা হয়। আগামি দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

বিএসটিআই ৪০৬টি খাদ্য পণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে। এর মধ্যে ৩১৩টি পণ্যের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ৩১৩টির মধ্যে ৫২টি পণ্য মানহীন বলে প্রতিবেদন দেয় বিএসটিআই।

৫২ পণ্যের কয়েকটি প্রতিষ্ঠান আদালতের আদেশ সংশোধন চেয়ে আবেদন করেছিলেন। আদালত তা আমলে নেওয়ার মতো কোনো যুক্তি খুঁজে পাননি।

৫২ প্রতিষ্ঠানের মধ্যে কেউ যদি তাদের পণ্য বাজারজাত করতে পুনরায় টেস্ট করাতে চায়, তাহলে ১৩ জুনের মধ্যে তাদের পণ্য টেস্ট করতে বিএসটিআইকে নির্দেশ দেন আদালত।

এর আগে এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ১২ মে হাইকোর্ট বাজার থেকে আইনানুসারে এসব পণ্য সরিয়ে নিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দেন। একই সঙ্গে ওই আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে বলা হয়।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত