বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ ০৮:৫৫ এএম
বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি কাজে বাধা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজবি-উল-কবির জমাদ্দারের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত শনিবার রাতে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার নির্বাচন কর্মকর্তা ও তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার। দিলীপ কুমার হাওলাদার বলেন, গত ১২ ও ১৩ জুন আওয়ামী লীগ প্রার্থী রেজবি-উল-কবির জমাদ্দার বিভিন্নভাবে সরকারি কাজে বাধা ও আচরণবিধি লঙ্ঘন করেন। এ কারণে নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১২ জুন রাত ৮টার পর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অনেক নেতাকর্মী, সমর্থকসহ শোডাউন করে তালতলী বাজারে প্রবেশ করছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল-কবির জমাদ্দার। এ সময় নির্বাচনী দায়িত্বে থাকা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং জেলা প্রশাসনের ওই ম্যাজিস্ট্রেটকে জিম্মি করেন। এরপর গত ১৩ জুন নির্বাচনী প্রচারণার সময় তালতলীর নিদ্রা এলাকায় বিকেলে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজবি-উল-কবির জমাদ্দারের কর্মী-সমর্থকরা। এতে একজন প্রসূতি মাসহ ১০ থেকে ১২ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনী দায়িত্বে থাকা একজন ম্যাজিস্ট্রেটের প্রহরায় আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সে সময় বরগুনা জেলা প্রশাসনের ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করাসহ গাড়ি ভাঙচুর করেন রেজবির কর্মী-সমর্থকরা।
এ বিষয়ে রেজবি-উল-কবির জমাদ্দারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে তিনি প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল রোববার হাইকোর্টে রিট আবেদন করেছেন। আজ সোমবার রিটের শুনানি হতে পারে বলে এক আইনজীবী সূত্রে জানা গেছে।
আগামী ১৮ জুন মঙ্গলবার পঞ্চম ধাপে তালতলীতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের তিন দিন আগে ক্ষমতাসীন দলের এই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হলো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত