বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৩:০৫ এএম
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বড় লোক তোষণের বাজেট বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়বক মাহমুদুর রহমান মান্না। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এবারের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বাজেটের সমালোচনা করে মাহমুদুর রহমান মান্না বলেন, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনকল্যাণের কিছু নেই। আছে কিছু স্বপ্ন বিলাস।
তিনি বলেন, গরিবের কাছ থেকে টাকা নিয়ে বড় লোকের হাতে তুলে দেওয়ার এ বাজেট। দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে অর্থনীতিকে আরও ভঙ্গুর করে দেবে। বাজেট কে বড়লোক তোষণের বাজেট, লুটেরাদের বাজেট উল্লেখ করে মান্না বলেন, বাজেটে সম্পদের বৈষম্য কমানোর নূন্যতম কোনো দিক নির্দেশনা নেই, বরং যে পদক্ষেপে নেওয়া হয়েছে তাতে বৈষম্য আরও বাড়বে। ১০ শতাংশ ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা করে লিখিত বক্তব্যে মান্না বলেন, বাজেট ঘাটতি মেটানোর ঋণ অর্থনীতিতে ঝুঁকি তৈরি করবে; পরোক্ষ করের আধিক্য রাষ্ট্রের প্রায় সব মানুষের ওপর চাপ তৈরি করবে; খেলাপি ঋণ কমানো এবং ব্যাংকিং সেক্টরের সংস্কারের কোনো পদক্ষেপ নেই; প্রায় প্রণোদনাহীন শেয়ার বাজার; কালো টাকা সাদা করার সুযোগ অসৎ হবার জন্য রাষ্ট্রীয় প্ররোচনা; দুর্নীতির প্রকোপ, সুশাসনের অভাবের কারণে উন্নয়ন বাজেটের একটা বড় অংশ বাস্তবায়িত হয়নি; বন্টনের সীমাহীন বৈষম্য শুধু ব্যক্তিতে নয়, জেলায়ও আছে; দুর্বৃত্তদের সুযোগ সুবিধা দেবে এ বাজেট; এতে দেশ অর্থনৈতিক সংকটে পড়বে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত