শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:০৮ এএম
গত রোববার ছিল ভারত-পাকিস্তানের ম্যাচ। হাই ভোল্টেজ এই ম্যাচ দেখার জন্য প্রস্তুত ছিলেন কিং খান শাহরুখ। ভারতীয় গণমাধ্যম জানায়, ম্যাচ দেখার জন্য শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় শাহরুখ বড় ছেলে আরিয়ানের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন। ক্যামেরার দিকে পেছন করে বসে রয়েছেন দু’জনেই। শাহরুখের টি-শার্টের পিঠে লেখা ছিল ‘মুফাসা’ এবং আরিয়ানের পিঠে ‘সিম্বা’।
জানা যায়, সেই ১৯৯৪ সালের কথা। ওই বছর ১৫ জুন ডিজনির ‘দ্য লায়ন কিং’ ছবিটি মুক্তি পায়। এরপর ইতিহাস গড়ে ছবিটি।
এই মিউজিক্যাল অ্যানিমেশন ছবির সিংহ ‘সিমবা’ দর্শকের হৃদয়ে স্থান করে নেয় আপনজনের মতো। ৩৮৩ কোটি টাকা দিয়ে তৈরি ছবিটি বক্স অফিসে প্রায় নয় হাজার কোটি টাকা ব্যবসা করেছে। ২০১৯ সালের ১৯ শে জুলাই হলিউডের বড় পর্দায় আবারও ফিরে আসবে ‘দ্য লায়ন কিং’। আর ফিরে আসবে শুধু ইংরেজি ভাষায় না; হিন্দি, তামিল এবং তেলেগু-এই তিনটি ভাষায় মুক্তি পাবে ‘দ্য লায়ন কিং’।
ইতোমধ্যে এই ছবির ট্রেলার বিশ্বব্যাপী দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। এই সংখ্যা ছবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে। শাহরুখ খানকে যদি বলিউডের ‘কিং লায়ন’ বলা হয়, তাহলে খুব একটা ভুল হবে না।
আর বড় পর্দায় ‘লায়ন মুফাসা’ হবেন শাহরুখ খান আর লায়ন মুফাসার ছেলে, মূল চরিত্র ‘লায়ন সিম্বা’ হবেন শাহরুখে ছেলে আরিয়ান খান। ‘হবেন’ মানে মুফাসা আর সিম্বার চরিত্রে কণ্ঠ দেবেন শাহরুখ আর জুনিয়র শাহরুখ। এই মুহূর্তে শাহরুখ খান আর তাঁর ভক্তদের জন্য সবচেয়ে বড় খবর এটি।
ক্ল্যাসিক এই ছবির নতুন করে নির্মাণ নিয়ে যে তোড়জোড় চলছে, তাতে ছবিটি আগের ছবির রেকর্ড ভেঙে ব্যবসা করবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের এক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, আমার পুরো পরিবারের হৃদয়ের বিশেষ একটা জায়গায় ‘দ্য লায়ন কিং’ ছবির স্থান। বাবা হিসেবে আমি সিম্বার প্রতি তাঁর বাবা মুফাসার স্নেহ আর ভালোবাসা অনুভব করতে পারি। এই আইকনিক চরিত্র দুটির সঙ্গে আমি আর আমার সন্তান যুক্ত হতে পেরে দারুণ খুশি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত