শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:০৯ এএম
গেল মাসেই নায়িকা আইরিন শেষ করেছেন কলকাতার সিনেমা ‘শুভরাত্রি’র কাজ। এটি নির্মাণ করেছেন রাজা দীপ্ত বন্দ্যোপাধ্যায়। এতে তার বিপরীতে আছেন সুমন চ্যাটার্জি এবং রাজা দীপ্ত। এ সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনো চূড়ান্ত না হলেও এরইমধ্যে আইরিন আবার কলকাতার নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। নাম ‘কাউন্ট ডাউন’। এটি অফট্র্যাকধর্মী সিনেমা বলে জানান আইরিন। ঈদুল ফিতরের পর পরই শুরু হওয়ার কথা ছিল তার এ সিনেমার কাজ। তবে পরিচালক পার্থ সারথী চ্যাটার্জি আরো ক’টা দিন সময় নিয়েছেন তা শুরু করার জন্য।
এ সিনেমায় আইরিন অভিনয় করবেন মৌলি নামের একজন সাংবাদিকের চরিত্রে। যিনি সমাজের নির্যাতিত নারীদের নিয়ে নানা ধরনের প্রতিবেদন তৈরি করে তা প্রকাশ করেন। আইরিন বলেন, মৌলি চরিত্রটি আমার কাছে দারুণ লেগেছে। সাংবাদিকতা পেশার প্রতি আমার অনেক শ্রদ্ধা, ভালোবাসা রয়েছে। যে কারণে এই ধরনের চরিত্রের প্রতিও রয়েছে দুর্বলতা। তাই এই চরিত্রটিতে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার বিশ্বাস খুব ভালো হবে কাজটি।
আইরিন জানান, যেহেতু ‘কাউন্ট ডাউন’ একটি অফট্র্যাকধর্মী সিনেমা। তাই এতে নায়ক ছাড়া অভিনয় করবেন তিনি। আর এই সিনেমার গল্পই হচ্ছে প্রধান বিষয়। এদিকে আইরিন তার বর্তমান অবস্থান নিয়ে সন্তুষ্ট বলে জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, সিনেমাতে অভিনয়ের পাশাপাশি ভালো ভালো গল্পের ওয়েব সিরিজেও কাজ করছি। এরইমধ্যে এ অভিনেত্রী শেষ করেছেন অনন্য মামুনের নির্দেশনায় ‘ধোঁকা’ নামের একটি ওয়েব সিরিজের কাজ। এতে তার বিপরীতে আছেন এবিএম সুমন। আইরিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মায়াবিনী’। এটি নির্মাণ করেছিলেন আকাশ আচার্য্য। এতে তার বিপরীতে ছিলেন সাইমন সাদিক।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত