শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:০৮ এএম
ফোনের ওপারে পরিচালক জাকির হোসেন রাজু। ফোন ধরেই বললেন, ‘এখন শটের মধ্যে আছি। ১০ মিনিট পর ফোন দিচ্ছি।’ যখন এ কথোপকথনের শুরু, তখন সময়টা- দুপুর ১টা কয়েক ঘণ্টা বাদেই নতুন ছবি ‘মনে মতো মানুষ পাইলাম না’-এর মহরত।
ছবিটি নিয়ে গত রোববার সেট ফেলা হয়েছে বিএফডিসিতে। সেখানেই চলছে এর কাজ। আর আজ ঢাকা ক্লাবে হবে ছবিটির মহরত।
পরিচালক নাকি নির্দিষ্ট সিডিউলের মধ্যে কাজ শেষ করতে চাইছেন। তাই মহরতের আগেই শুরু হয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত এ ছবির কাজ।
জাকির হোসেন রাজুর ভাষ্যটা এমন, ‘রোজার মধ্যে দুই দিন কাজ করেছিলেন। আর রোববার থেকে কাজ চলছে। ১৬, ১৭ ও ১৮ জুন এটি চলবে। আমার কাজ হলো নির্দিষ্ট সময়ের মধ্যে এটি প্রযোজকের হাতে তুলে দেওয়া। সে অনুযায়ী কাজ চলছে। আর আনুষ্ঠানিকতার জন্য মহরতটা আজ হবে।'
২০১৩ সালে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। পরে কোনও এক বিশেষ কারণে ছবিটির শুটিং হয়নি। তবে এবার সেই আশঙ্কা থাকছে না। কারণ বুবলীকে নিয়ে শুটিং শুরুর পরই হতে যাচ্ছে এর মহরত!
অপুর স্থলাভিষেক হয়েছেন বুবলী। এবারের গল্পেও কিছুটা পরিবর্তন করা হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
এর আগে রাজধানীর একটি স্টুডিওতে সিনেমাটির দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গাজী মাজহারুল আনোয়ার ও জাকির হোসেন রাজুর কথায় গান দুটির সুর ও সংগীত করেছেন শফিক তুহিন। কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রাশেদ।
শাকিব খানকে নিয়ে আগেও সিনেমার নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু। এগুলোর মধ্যে আছে -‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘মনে প্রাণে আছ তুমি’, ‘স্বামীর সংসার’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘মা আমার স্বর্গ’ ও সর্বশেষ ‘মনের ঘরে বসত করে’।
অন্যদিকে এর মাধ্যমে আবারও চলচ্চিত্রে জুটি বাঁধলেন শাকিব খান ও বুবলী। সর্বশেষ তারা ‘পাসওয়ার্ড’ ছবিতে অভিনয় করেছেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত