সেন্সর পেল নিরব-সোহানার ‘আব্বাস’

bcv24 ডেস্ক    ০৬:৫৫ পিএম, ২০১৯-০৬-১৭    644


সেন্সর পেল নিরব-সোহানার ‘আব্বাস’

চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা সোহানা সাবা জুটির প্রথম ছবি ‘আব্বাস’ বিনাকর্তনে সেন্সর পেয়েছে। রবিবার বিকেলে সাইফ চন্দন পরিচালিত এ ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। সন্ধ্যায় সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু অনলাইনকে নিশ্চিত করে জানান, কোনো দৃশ্য কর্তন ছাড়াই ‘আব্বাস’ মুক্তি অনুমতি দেয়া হয়েছে।

সাবেক এই প্রযোজক নেতা বলেন, পুরাণ ঢাকার প্রেক্ষাপট ও সেখানকার এক মাস্তানের চরিত্রে নিরবকে দেখা গেছে। তার এ ধরণের চরিত্র প্রথম দেখলাম। দর্শকদের কাছেও নতুন লাগবে। সাবাকে স্ক্রিনে দেখে ভালো লেগেছে। নির্মাণেও আধুনিকতা পেয়েছি। সবমিলিয়ে ‘আব্বাস’ এর মাধ্যমে দর্শক একটি উপভোগ করার মতো একটি ছবি পেতে যাচ্ছে।

গেল বছরের শেষের দিকে শুরু হয়েছিল ‘আব্বাস’-এর শুটিং। পুরান ঢাকায় ‘আব্বাস’ নামে এক ছেলের বেড়ে ওঠা ও সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছে এ ছবির কাহিনী। নাম ভ‚মিকায় অভিনয় করছেন নিরব। 

তিনি বললেন, পুরান ঢাকার এক মডার্ন ‘আব্বাস’ আমি। থ্রিলার, রোমান্টিক ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আব্বাস’। মুক্তির আগে প্রচারণায় নানা চমক দেখতে চাই। শিগগির ‘আব্বাস’ টিম প্রচারণায় মাঠে নামবে।

‘আব্বাস’ ছবির বাড়তি চমক নায়িকার পাশাপাশি গায়িকা হিসেবে এ ছবিতে অভিষেক হতে যাচ্ছে সোহানা সাবার। দ্বৈত ভাবে তিনি কণ্ঠ দিয়েছেন এ সময়কার জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুলের সঙ্গে। ‘আমার কি কেউ আছে, থাকবে আশেপাশে’ গানটি লিখেছেন মাহমুদ মানজুর, সুর দিয়েছেন আহমেদ হুমায়ূন। 

সাবা জানান, এটি পুরোপুরি রোম্যান্টিক গান।

ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রথম ছবি ‘আব্বাস’। যেখানে নিরব-সোহানা সাবা ছাড়াও অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, ইলোরা গওহর, সমাপ্তি মাসুক, জয় রাজ সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ।

সাইফ চন্দনের পরিচালনায় দ্বিতীয় ছবি ‘আব্বাস’। এর আগে তিনি ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন। 

নির্মাতা চন্দন বলেন, একেবারে মৌলিক গল্পে ‘আব্বাস’ বানিয়েছি। একটা মৌলিক গল্প নিয়ে কাজ করতে গেলে নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। সেগুলো ওভারকাম করতে গেলে সময়ের প্রয়োজন হয়।

তিনি বলেন, সময় নিয়ে একেবারে ধীরে ধীরে মনের মত করে ‘আব্বাস’ একেবারে ‘র’ জিনিস ফুটিয়ে তুলেছি। ফাইনালি পুরো কাজ শেষ করলাম। শিগগির আব্বাস মুক্তির তারিখ জানাবো।’


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত