মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৯ এএম
চট্টগ্রাম রাউজান উপজেলার ১৭৬ বছরের ঐতিহাসিক প্রাচীন নিদর্শন মহামুনি বিহার প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় আজ ১৩ এপ্রিল হতে অনুষ্ঠিত হল মহামুনি মেলা। চৈত্র সংক্রন্তিতে বর্ষ বিদায় ও পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নিতে বৌদ্ধ ধর্মাবলম্বী আদিবাসী স¤প্রদায় ও স্থানীয় সামাজিক সংগঠন গুলোর পরিবেশনায় থাকছে সপ্তাহব্যাপী নানা আয়োজন। এই সব আয়োজনের মধ্যে থাকছে আলোচনা সভা, গুণীজন ও কৃতি সংবর্ধনা, সংগীতানুষ্ঠান, নাটক, মুখাভিনয় সহ ব্যতিক্রমধর্মী মনোজ্ঞ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন মেলা উদযাপন পরিষদ। শেষ মুহূর্তে মেলা প্রাঙ্গাণে পণ্যের পটমণ্ডপ স্থাপনের কাজ চলছে বেশ জোরে শোরে।
স্থানীয় সুত্রে জানা যায়, ‘চাইঙ্গা ঠাকুর’ নামের এক বৌদ্ধ ধর্মীয় গুরু এই বিহারে ১৮০৫ মতান্তরে ১৮১৩ খ্রিস্টাব্দে মহামুনি অর্থাৎ মহামানব গৌতম বুদ্ধের মুর্তি স্থাপিত হয়েছে বলে এর নামকরণ করা মহামুনি মন্দির। এই মন্দিরটির কারণে মহামুনি গ্রাম ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মারম্বীদের নিকট পবিত্র তীর্থ স্থানে পরিণত হয়। মহামুনি মন্দিটিকে কেন্দ্র করে মং সার্কেল রাজা ১৮৪৩ খ্রিস্টাব্দে মহামুনি মন্দির চত্বরে মেলার প্রবর্তন করেন। যা বাংলা চৈত্র মাসের শেষ তারিখ থেকে শুরু হয়। এ মেলাটি মহামুনি মেলা নামে পরিচিতি লাভ করে।
জানা যায়, একসময় মহামুনি মেলা এতই জনপ্রিয়তা লাভ করে যে অবিভক্ত বাংলায় পশ্চিমবঙ্গ হতেও এখানে জনসমাগম ঘটেছে।
আদিবাসীদের কর্মসূচী সম্পর্কে মহামুনি গ্রাম উন্নায়ন পরিষদের সাধারণ সম্পাদক বাবু অনুপম বড়ুয়া বাবুল জানান, পুণ্যার্থীদের স্বাগত জানাতে নানা আয়োজন করেছেন মন্দির কর্তৃপক্ষ। আজ শনিবার আদিবাসীরা এখানে সকাল থেকে রাতভর অবস্থান করেন। সন্ধ্যায় তারা মহামুনি মন্দিরে পুজার মাধ্যমে বাংলা বর্ষকে বিদায় জানিয়ে চৈত্র সংক্রান্তি পালন করেন। রাতে স্বনাম খ্যাত বিভিন্ন শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।এটি দেশ বিদেশের পাহাড়ি উপজাতিদের এক মহা মিলন মেলা।
মেলার আয়োজন সম্পর্কে মেলা উদযাপন পরিষদের সচিব ও স্থানীয় ইউপি সদস্য লিটন বড়ুয়া জানান, মেলার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আদিবাসীদের এবার দশটি স্থায়ী টয়লেট সহ কিছু ভাসমান টয়লেট নির্মাণ করা হয়েছে। উপজাতিদের অনুষ্ঠান স্থলে পর্যাপ্ত সুপেয় পানি ও আলোকসজ্জ্বার ব্যবস্থা করা হয়েছে। রাত্রি যাপনের জন্য সুব্যবস্থা রাখা হয়েছে। প্রশাসনের সহযোগীতায় নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা নিরপত্তা বেষ্টণী তৈরি করা হবে।
ইতোমধ্যে এই মহামুনি মেলাকে ঘিরে মন্দির চত্বরে বিভিন্ন কারুশিল্প, হস্তশিল্প, রকমারি প্রসাধনী, হরেক রকম মিষ্টান্ন দ্রব্যাদি. মৌসুমী ফলফলাদি ও খাবার হোটেলসহ রকমারি জিনিস তৈরী করতে শুরু করেছে বিক্রেতারা।
স্থানীয় সংগঠন গুলোর বর্ষবরণ প্রসঙ্গে মহামুনি তরুণ সংঘের সভাপতি প্রকৌশলী মিল্টন বড়ুয়া জানান, আগামী রবিবার পহেলা বৈশাখ সকালে স্থানীয় সংগঠন গুলোর যৌথ উদ্যোগে মন্দির অভিমুখী শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণের প্রক্রিয়া শুরু হবে। সকাল ১০ টায় মহামুনি বটমূল খ্যাত ফণী-তটি মঞ্চ স্থানীয় সংগঠনের শিল্পীদের পরিবেশনায় হবে মুক্তাঙ্গণ অনুষ্ঠান। একই স্থানে পর্যায়ক্রমে চলতে থাকবে স্থানীয় সংস্থা গুলোর বৃত্তি প্রদান, গুণিজন ও কৃতি সম্বর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচী। সপ্তাহব্যাপী চলবে এই আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য ১৪ এপ্রিল মহামুনি তরুণ সংঘ আয়োজনে এশিয়ার প্রথম ডি-লিট ডিগ্রী প্রাপ্ত বিশ্ববিশ্রুত দার্শনিক ডক্টর বেণী মাধব বড়ুয়া স্মৃতি তর্পণ ও বর্ষবরণ অনুষ্ঠান।
রাউজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ জানান, ঐতিহ্যবাহী মহামুনি মন্দির ও মেলা সমগ্র বাংলাদেশে সুপরিচিত প্রাচীণ নিদর্শন। তবুও নিরাপত্তার জন্য মেলায় ইউনিফর্ম ও সাদা পোষাকে পুলিশ নিয়োজিত থাকবে। মেলায় কোন ধরনের মদ, জুয়ার আসর চলতে দেওয়া হবে না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত