‘ঘিলু’ নেই সরফরাজের: শোয়েব আখতার

bcv24 ডেস্ক    ০৭:২৬ পিএম, ২০১৯-০৬-১৭    623


‘ঘিলু’ নেই সরফরাজের: শোয়েব আখতার

সরফরাজের সমালোচনা করে যেন কোনোভাবেই ক‚ল করতে পাচ্ছেন না পাকিস্তানি সাবেক বোলার শোয়েব আখতার। তাঁর মতে সরফরাজ একজন ঘিলুহীন অধিনায়ক!

বহু আগে থেকেই চটে আছেন শোয়েব আখতার। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে নিয়ে তাঁর অভিযোগের শেষ নেই। ভারতের বিপক্ষে কাল হারার পর পুরোনো রাগটাই যেন আবার আগুনের ফুলকি হয়ে বেরিয়ে এল। ‘আনফিট’ উপাধি দেওয়ার পর এবার সরফরাজকে ‘ঘিলুহীন অধিনায়ক’ বললেন পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির বোলার শোয়েব।

বিশ্বকাপের শুরু থেকেই সরফরাজের সমালোচনায় মেতেছেন শোয়েব। মনে হচ্ছে পাকিস্তানের অধিনায়ক হিসেবে সরফরাজকে সহ্যই হচ্ছে না তাঁর। নিজের ইউটিউব চ্যানেলে সরফরাজের কঠোর সমালোচনা করেছিলেন এই পেসার। গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে সরফরাজদের অসহায় আত্মসমর্পণের পর আবারও সরফরাজের ওপর রাগ ঝেড়েছেন সাবেক এই বোলার। বলেছেন, ‘আমি বুঝি না একটা অধিনায়ক কীভাবে এত ঘিলুহীন হতে পারে? সরফরাজ কি বুঝে না, আমরা রান তাড়া করতে পারি না! উইকেটের স্কয়ার অংশ শুষ্ক ছিল। উইকেটও ভেজা ছিল না। সরফরাজের জানা উচিত আমাদের শক্তিমত্তার জায়গাটা বোলিং, ব্যাটিং না।’

গতকাল টস জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিং নেয় সরফরাজরা। পাকিস্তানের এমন সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন শোয়েব, ‘এখন টস জেতা মানেই অর্ধেক ম্যাচ জিতে যাওয়া। সেখানে টস জিতে তুমি কি করেছ? তুমি চেয়েছই যেন আমরা জিততে না পারি। আমি আবারও বলছি ঘিলুহীন অধিনায়কত্ব, পুরোপুরি বাজে ব্যবস্থাপনা।’ অধিনায়ক হিসেবে সরফরাজকে একদমই মানতে পারছেন না শোয়েব, ‘এটা পাকিস্তানের অধিনায়কের জন্য খুবই দুঃখজনক পারফরম্যান্স। এবং এইজন্যই আমি বলেছিলাম নিজের মাথাটা ব্যবহার কর। কিন্তু ও চেষ্টা করেছে কীভাবে মাথা না ব্যবহার করে খেলা যায়।’

শোয়েব আখতারের মতে, টস জিতে ব্যাটিং নিলে কিছুটা হলেও ভারতকে চাপে ফেলা যেত। ‘টস জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা যদি ব্যাটিং এ নেমে ২৬০ রানও করতাম ওরা রান রেটের জন্য কিছুটা চাপে থাকত। কিন্তু এটা তাদের কে বোঝাবে?’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত