পিএসজি বিক্রি করতে পারে নেইমারকে, ফরাসি গণমাধ্যমে খবর

bcv24 ডেস্ক    ০৭:২৭ পিএম, ২০১৯-০৬-১৭    623


পিএসজি বিক্রি করতে পারে নেইমারকে, ফরাসি গণমাধ্যমে খবর

পিএসজি নেইমারকে বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর দিয়েছে ফরাসি গণমাধ্যম। ক্লাবটির সিইও নাসের আল-খেলাইফি খেলোয়াড়দের দায়িত্বহীন আচরণ আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেওয়ার পর এই খবর এল।

২০১৭ সালের অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে লিগ ওয়ানের দল পিএসজিতে যোগ দেন নেইমার।

চোট আর নিষেধাজ্ঞার কারণে ২০১৮-১৯ মৌসুমের বড় একটা অংশ পিএসজির হয়ে খেলতে পারেননি নেইমার। লিগে মাত্র ১৭ ম্যাচ খেলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড; গোল করেন ১৫টি।

ফ্রান্সের লেকিপ পত্রিকা রোববার তাদের প্রতিবেদনে জানায়, আসন্ন দলবদলের সময় যদি পিএসজি খুব বড় অঙ্কের কোনো প্রস্তাব পায়, তাহলে ২৭ বছর বয়সী নেইমারকে বিক্রি করে দেওয়ার বিষয়টি তারা বিবেচনা করবে।

পিএসজিতে ঠিকঠাক থিতু হতে না পারা নিয়ে অসন্তোষ এবং ফ্রান্সে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা আগেই ঘণিষ্ঠজনদের বলেছিলেন নেইমার।

কদিন আগে নেইমারের বিরুদ্ধে আবার উঠেছে ধর্ষণের অভিযোগ। ব্রাজিল তারকা অবশ্য অন্যায় কিছু করার অভিযোগ অস্বীকার করেছেন।

পিএসজির চেয়ারম্যান ও সিইও অল-খেলাইফি দলের খেলোয়াড়দের আচরণ নিয়ে কড়া কথা করেন। ফ্রেঞ্চ ফুটবলকে তিনি বলেন, “আগের চেয়ে খেলোয়াড়দেরকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে।”

“তাদের আরও বেশি (কাজ) করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। মজা করার জন্য তারা এখানে আসেনি।”

“যদি তারা এতে রাজি না হয়, তাহলে দরজা খোলা-বিদায়! আমি আর কোনো তারকাসুলভ আচরণ চাই না।”

লিগ ওয়ানের শিরোপা জিতলেও পিএসজি গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে ছিটকে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে। ফ্রান্সের ঘরোয়া ফুটবলের অন্য দুই টুর্নামেন্ট ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপেও সাফল্য পায়নি টমাস টুখেলের দল।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত