শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৬ এএম
নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে উইন্ডিজের সংগ্রহ ৩২১ রান। বাংলাদেশকে এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে ৩২২ রান করে জয় পেতে হবে। এর আগে, ব্যাট করছিলেন ৯৬ রানে। আর মাত্র ৪ রান করলেই সেঞ্চুরি তুলে নিতেন শাই হোপ। যা হতো বাংলাদেশের বিপক্ষে তার চতুর্থ সেঞ্চুরি। কিন্তু তার সেই আশা ভেঙে দিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
ব্যক্তিগত অষ্টম ওভারের শেষ বলে লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে হোপকে ফেরান মোস্তাফিজ।
নিজের দ্বিতীয় স্পেলে ফিরেই উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে ফেরালেন মোহাম্মদ সাইফউদ্দিন। নিজের সপ্তম ওভারের চতুর্থ বলে হোল্ডারকে ফেরান ডানহাতি পেসার সাইফউদ্দিন। মাত্র ১৫ বল খেলে ৩৩ রান করা হোল্ডার ধরা পড়েন মাহমুদউল্লাহর হাতে। দুর্দান্ত খেলতে থাকা শিমরন হেটমায়ার ও আন্দ্রে রাসেলকে ফিরিয়ে নিজের ৫০তম ম্যাচটি কিছুটা হলেও স্মরণীয় করে রাখলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি তুলে ক্রমেই বাংলাদেশের জন্য ভয়ংকর হয়ে ওঠা হেটমায়ারকে তামিম ইকবালের হাতে ক্যাচ বানিয়ে নিজের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ফেরান মোস্তাফিজ। একই ওভারের শেষ বলে রানের খাতা খোলার আগেই ফেরান রাসেলকেও।
নিজের দ্বিতীয় উইকেট হিসেবে নিকোলাস পুরানকে তুলে নিলেন সাকিব আল হাসান। এর আগে ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা অ্যাভিন লুইসকেও ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
ব্যক্তিগত সপ্তম ওভারের দ্বিতীয় বলে লুইসকে ফেরান সাকিব। ৩০ বলে ২৫ রান করে সৌম্য সরকারের হাতে সীমানায় ধরা পড়েন পুরান। এর আগে তৃতীয় ওভারের তৃতীয় বলে কুইসকে ফেরান সাকিব। শুরু থেকেই কিছুটা আঁটসাঁট খেলছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। তারই ফল হিসেবে শূন্য রানেই ফিরলেন।
নিজের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই গেইলকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। ১৩ বল খেলে শূন্য রানে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান গেইল। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান। দুটি নেন সাকিব আল হাসান।
বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কাউন্টি গ্রাউন্ড টনটনে নিজেদের বাঁচা মরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত