সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৬ এএম
গোপালগঞ্জে পূর্বশত্রুতার জেরে চারটি বসতঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, বনগ্রাম মধ্যপাড়ায় ছিরু দাড়িয়া ও আবুল দাড়িয়ার মধ্যে বিরোধের জেরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গেলেও চারটি ঘর পুড়ে মাটিতে মিশে যায়।
স্থানীয়রা জানান, দুই পক্ষের বিরোধের জেরে গত রোববার দুপুরে বতু মোল্লা ও নওশের মোল্লার ঘরে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। এর আগে ওই দুই পক্ষে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে আদালতে মামলা চলছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নূর মোহাম্মদ সিকদার বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে চারটি বসতঘর পুড়ে যায়। আগুনে ধান-চাল, আসবাবপত্রসহ অন্য মালপত্র পুড়ে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তিনি অগ্নিকাণ্ডের কারণ বলতে পারেননি।
ওসি মনিরুল বলেন, প্রাথমিক তদন্তে প্রতিপক্ষ এই আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত