সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২২ এএম
বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে রেজবি-উল কবির জোমাদ্দারের প্রার্থীতা বাতিল করে দেয়া নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। এর ফলে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া ওই নির্বাচনে তার অংশগ্রহণে কোন বাধা থাকছেনা বলে জানিয়েছেন আইনজীবীরা।
ইসির আদেশের চ্যালেঞ্জ করে রেজবির করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রেজবির রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম কে রহমান, ব্যারিস্টার ফজলে নূর তাপস ও এম. মইনুল ইসলাম। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানিতে ছিলেন তৌহিদুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
মোতাহার হোসেন সাজু জানান, রিটের শুনানি নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিবাদীদের (রেসপনডেন্ট) এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে রেজবির প্রার্থিতা পুনর্বহাল করে তাকে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছে আদালত। ফলে নির্বাচনে অংশ নিতে তার কোন আইনগত বাধা থাকছেনা।
প্রসঙ্গত, এর আগে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে গত ১৫ জুন রেজবির প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে গত রোববার হাইকোর্টে রিট করেন রেজবি। সে রিটের শুনানি নিয়ে সোমাবর আদালত রুলসহ আদেশ দেয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত