বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০২:০৯ এএম
কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফাজিল (স্নাতক) দ্বিতীয় বর্ষ (অনিয়মিত), তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৭ এবং কামিল (স্নাতকোত্তর) ২য় পর্ব (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ এর ফল প্রকাশ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন। পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু জানান, ফাজিল (স্নাতক) দ্বিতীয় বর্ষে (অনিয়মিত) মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ হাজার ৬৫৬ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৩ হাজার ৭২২ জন। ফাজিল তৃতীয় বর্ষের (নিয়মিত) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৫ হাজার ৯২১ জন। এর মাঝে ৪৫ হাজার ২৯৪ জন পাস করেছেনব। এছাড়া কামিল (স্নাতকোত্তর) ২য় পর্ব (অনিয়মিত) পরীক্ষায় মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৯৫৪ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৮৫১ জন।
ক্যাম্পাস সূত্র জানায়, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে একযোগে ফাজিল (স্নাতক) দ্বিতীয় বর্ষ (অনিয়মিত), তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৭ এবং কামিল (স্নাতকোত্তর) ২য় পর্ব (অনিয়মিত) পরীক্ষা- ২০১৬ শুরু হয়। পরীক্ষা শেষ হওয়ার সাড়ে ৬ মাস পর ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফাজিল ও কামিল পরীক্ষার ফল পাওয়া যাচ্ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত