বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০২:০৪ এএম
ফেনীর পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শুভ বৈদ্য হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন (৩০ বছর) কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে ফেনী জেলা দায়রা জজ সাঈদ আহ্ম্মেদ বহুল আলোচিত এ মামলার রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- পূর্ব অলকা গ্রামের চাঁন মিয়ার ছেলে আবদুর রহিম (১৯), মো. মোস্তফার ছেলে ওমর ফারুক (২২), বেলাল উদ্দিন ভূইয়ার ছেলে নূর আলম ছমির ভূইয়া (২০) ও স্বপন ভূইয়ার (২২)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফেনী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহম্মদ জানান, ২০১৫ সালের ২৯ জুন পরশুরাম পৌর শহরের পশ্চিম অনন্তপুর গ্রামের বাড়ি থেকে মোবাইল ফোনে শুভকে ডেকে নিয়ে অপহরণ করা হয়। দাবিকৃত চাঁদা না পেয়ে দু’দিন পর পূর্ব অলকা গ্রামের রমেশ বৈদ্যের পুকুর পাড়ে গাছের সঙ্গে বেঁধে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় তার বাবা সাধন বৈদ্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রহমত উল্যাহ খান দীর্ঘ তদন্তের পর চার আসামিকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ওই বছরের ৪ জুলাই রাতে সন্দেহভাজন আটক চারজনের মধ্যে দু’জন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে আবদুর রহিম ও ওমর ফারুক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (পরশুরাম) মো. দেলোয়ার হোসেনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আবদুর রহিম, ওমর ফারুক ও স্বপন ভূইয়া পেশায় রাজমিস্ত্রি ও নূর আলম ভূইয়া ট্রলিচালক।
এ মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামিদের বিরুদ্ধে আদালতে সব কিছু রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। চার্জশিটভুক্ত চার আসামির সবাই কারাগারে রয়েছেন। ২০১৫ সালের ২৯ জুন সন্ধ্যার পর শুভ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে তার বাবা পরশুরাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওইদিন রাতে বাড়ির পাশের পুকুরপাড়ে সমিরের নির্দেশনা মোতাবেক বাঁশঝাড় থেকে শুভর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত