বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০২:০২ এএম
বহুমাত্রিক লেখক অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলার যুক্তিতর্কের দিন আবারো পিছিয়ে আগামি ১১ জুলাই নতুন দিন ধার্য করেছেন আদালত।
গতকাল সোমবার ঢাকার চতুর্থ মহানগর দায়রা জজ মাকসুদা পারভিনের আদালতে এ যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র তুলতে না পারায় সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন এ তারিখ নির্ধারণ করেন।
বিষয়টি নিশ্চত করেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ মাফুজুর রহমান চৌধুরী।
গত ৬ মে আসামিদের ‘এক্সামিন’ শেষে ১৭ জুন যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন এ আদালতের বিচারক। এর আগে গত ২১ মার্চ আসামিদের ‘এক্সামিন’ এর জন্য দিন ধার্য ছিল। কিন্তু সেদিন আসামিপক্ষ ড. হুমায়ুন আজাদকে জার্মানির মিউনিখে যে ডাক্তার চিকিৎসা করেছিলেন, তাকে আনার জন্য সমনের আবেদন করলে, আদালত তা নামঞ্জুর করে পুনরায় ২৪ এপ্রিল ‘এক্সামিন’ করার দিন ধার্য করেন। হত্যা মামলাটিতে ৪১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২১ মার্চ আসামিদের ‘এক্সামিন’ এর জন্য দিন ধার্য করা হয়েছিল। তবে এই ঘটনার বিস্ফোরক মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
প্রথমে হত্যাচেষ্টা হিসেবে মামলা করা হলেও পরবর্তীতে তা হত্যা ও বিস্ফোরক আইনে চার্জশিট দেওয়া হয়। বর্তমানে মামলা দু’টি একই আদালতে বিচারাধীন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহফুজুর রহমান চৌধুরী বলেন, হত্যা মামলাটির বিচার কাজ শেষ পর্যায়ে। তবে বিস্ফোরক আইনের মামলাটি কবে নাগাদ শেষ হবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বইমেলা থেকে বাসায় ফেরার পথে ২০০৪ সালের ২৭ ফেব্রæয়ারি রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামনে বহুমাত্রিক লেখক ড. হুমায়ুন আজাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে দেশে ও থাইল্যান্ডে চিকিৎসা নেন তিনি। মৃত্যুর সঙ্গে লড়াই করে কিছুটা সুস্থ হয়ে তিনি ওই বছরেরই ৮ আগস্ট জার্মানির মিউনিখে যান। সেখানে ১১ আগস্ট মারা যান এই ভাষাবিজ্ঞানী।
এদিকে, হামলার ঘটনার পরদিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি রাজধানীর রমনা থানায় ড. হুমায়ুন আজাদের ছোটভাই মঞ্জুর কবির বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা করেন। যা পরে হত্যা মামলায় রূপ নেয়। প্রথাবিরোধী লেখক হিসেবে পরিচিত হুমায়ুন আজাদের জন্ম বিক্রমপুরের রাঢ়িখালে ১৯৪৭ সালের ২৮ এপ্রিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। হুমায়ুন আজাদের প্রকাশিত বইয়ের সংখ্যা ৬০ এর বেশি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত