বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০২:০২ এএম
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় দিলারা খাতুন নামে এক নার্সের মৃত্যু হয়েছে। তিনি রামেক হাসপাতালেই সিনিয়র স্টাফ নার্স ছিলেন। তার মৃত্যুকে কেন্দ্র করে সহকর্মীরা রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) দরজার কাঁচ ভাঙচুর করেছেন। গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রামেক হাসপাতাল বক্স পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। দিলারার স্বামী সবুজ আহমেদ মিঠুনের অভিযোগ, তার স্ত্রীর মৃত্যু হয়েছে শনিবার দুপুরের আগেই। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে গত রোববার সন্ধ্যায়। তিনি আরও জানান, সন্তান প্রসবের জন্য বৃহস্পতিবার তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অপারেশন থিয়েটারে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। দ্বিতীয় দফায় অপারেশনের পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তখন তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তিন দিনে তাকে ১৬ ব্যাগ রক্ত দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছিল, দিলারা জন্ডিসে আক্রান্ত। এ ছাড়া তার কিডনি নষ্ট হয়ে গেছে। দূষিত হয়েছে রক্তও।
তিন দিনে চিকিৎসায় তারা প্রায় এক লাখ টাকা খরচ করেন। শনিবার থেকে তাদের রোগী দেখতে দেওয়া হয়নি। গত রোববার সন্ধ্যায় তাদের দিলারার মৃত্যুর কথা জানানো হয়। মিঠুনের দাবি, দিলারার লাশ থেকে পানি বের হচ্ছে। এ থেকে তারা ধারণা করছেন শনিবারই দিলারার মৃত্যু হয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তা গোপন রেখেছে। এদিকে এই খবর ছড়িয়ে পড়লে গত রোববার সন্ধ্যায় হাসপাতালে দিলারার সহকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা আইসিইউয়ের দরজার কাঁচ ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এরপর হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন তারা। এ সময় হাসপাতাল পরিচালক ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা কাজে ফেরেন। এ বিষয়ে কথা বলতে কয়েক দফা ফোন করা হলেও আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল ফোন ধরেননি। রামেক হাসপাতালের পরিচালক বলেছেন, এখনই তিনি এ ঘটনা সম্পর্কে কোনও কথা বলতে চান না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত