ইকোসক’র সদস্য হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

bcv24 ডেস্ক    ০৯:১৫ এএম, ২০১৯-০৬-১৮    550

ইকোসক’র সদস্য হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সদস্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানোনো হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। গতকাল সোমবার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। 

তিনি বলেন, নিয়মিত এজেন্ডার বাইরে দু’টি বিষয় নিয়ে সভায় আলোচনা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ১৯১ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে ইকোসক’র সদস্য নির্বাচিত হয়েছে। এ সম্মান পাওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিপরিষদ অভিনন্দন জানিয়েছে। এটি একটি বিরল সম্মানের বিষয় বলে তিনি মন্তব্য করেছেন। 

সচিব বলেন, এ ছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ, অভিনেতা, চলচ্চিত্রকার অধ্যাপক মমতাজউদদীনের মৃত্যুতে মন্ত্রিপরিষদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

ট্যারিফ কমিশন আইনের খসড়া অনুমোদন : গোপনীয়তা, শিরোনামে পরিবর্তন ও কার‌্যাবলীসহ মোট চারটি পরিবর্তন এনে বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন ২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে ১৯৭৩ সালের ২৮ জুলাই প্রথম ট্যারিফ কমিশন চালু হয়। এরপর আবার আধুনিকভাবে ১৯৯২ সালে নতুন করে প্রণয়ন করা হয়। ১৯৯২ সাল থেকে ২০১৯ সালের অনেক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। 

এজন্য মোটা দাগে চারটি পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, প্রথমত আমরা ট্যারিফ কমিশনের শিরোনাম পরিবর্তন করে নতুন করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন করা হয়েছে। আগে বাংলাদেশ ট্যারিফ কমিশন ছিল। একই সঙ্গে ১৯৯২ সালের ৭ ধারা পুনঃস্থাপন করা হয়েছে। দ্বিতীয়ত, কমিশনের কার‌্যাবলীতে কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন, শুল্কনীতি পর্যালোচনা, আন্তর্জাতিক ও আঞ্চলিক ট্রান্স শিপমেন্ট, জিএসপি, শিল্প-বাণিজ্য নীতি, বিনিয়োগ নীতি, বৈদেশিক বাণিজ্য নীতিসহ অনেক বিষয়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। 

তিনি বলেন, পুরনো আইনের ৮ ধারা (২) এ ছোট পরিবর্তন আনা হয়েছে। যেমন, কমিশনের কর্মকর্তা-কর্মচারী উপধারা এ (২) এর অধীন প্রাপ্ত তথ্যের গোপনীয়তা বিষয়ে পরিবর্তন। বিষয়টি খুব স্পর্শকাতর। কমিশন যদি আগেই কিছু লিগ করে দেয় তাহলে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বেশ বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। এজন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে গোপনীয়তা বিষয়ে। এছাড়া ১২ ধারায় পরিবর্তন আনা হয়েছে। এখানে গবেষণা ও সমীক্ষা কার্যক্রম পরিচালনা কাজে সহায়তার লক্ষ্যে কমিশন সরকারের কাছ থেকে পূর্বানুমতি ক্রমে নির্দিষ্ট মেয়াদে প্রয়োজনীয় সংখ্যক পরামর্শক ও গবেষক নিয়োগ করতে পারবে।

মন্ত্রিসভার আকার বৃদ্ধির তথ্য এখনও নেই : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান মন্ত্রিসভার আকার বাড়ছে কিনা- সে বিষয়ে এখনো কোনো তথ্য পায়নি মন্ত্রিপরিষদ বিভাগ। গণমাধ্যমে মন্ত্রিসভার আকার বৃদ্ধির আলোচনা থাকলেও এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানিয়েছেন, তথ্য থাকলে আপনারা জেনে যাবেন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর শেখ হাসিনার নেতৃত্বে ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। 

শেখ হাসিনার মন্ত্রিসভায় বর্তমানে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিন জন উপ-মন্ত্রী রয়েছেন। তিন মাসের মাথায় মন্ত্রিসভায় সামান্য রদবদল আনা হয়। সে সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়েছিল। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে একই মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় জুনাইদ আহমেদ পলককে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী করা হয় তাজুল ইসলামকে। আর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান স্বপন ভট্টচার্য। 

ঈদের পরে মন্ত্রিসভার আকার বৃদ্ধি নিয়ে আলোচনা শুরু হয়েছে। মন্ত্রিসভার সার্বিক দাপ্তরিক কাজ করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভার আকার বাড়ছে বলে খবর বেরিয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে গতকাল সোমবার মন্ত্রিসভার ব্রিফিং শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না, আমার পর্যায়ে আসেনি। আসলে তো আপনারা টের পাবেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত