মন্ত্রিসভায় ট্যারিফ কমিশন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

bcv24 ডেস্ক    ০৯:৩৯ এএম, ২০১৯-০৬-১৮    517

মন্ত্রিসভায় ট্যারিফ কমিশন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে রাজধানীর তেঁজগাওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রি পরিষদ সচিব মো. শফিউল আলম বৈঠকের পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর সরকারের সময় প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে এই ট্যারিফ কমিশনের যাত্রা শুরু হলেও ১৯৯২ সালে ‘বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন-১৯৯২’ নামে এর জন্য একটি আইন প্রণয়ন করা হয়। পরে ব্যবসা বাণিজ্যের ধরণ বদল যাওয়ার প্রেক্ষিতে মোটা দাগে ৪টি বিষয়ের পরিবর্তন করে নতুন করে এই আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নতুন আইনে পরিবর্তনগুলো সম্পর্কে শফিউল আলম বলেন, প্রথমত, এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ট্যারিফ কমিশনের নাম পরিবর্তন করে একে ‘বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন’ করা হয়েছে।

দ্বিতীয়ত, মূল ১৯৯২ সালের আইনের ৭ ধারা প্রতিস্থাপন করে কমিশনের কার্যপরিধি বাড়ানো হয়েছে। শুল্কনীতি পর্যালোচনা, আন্তর্জাতিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি, ট্রানজিট, ট্রানশিপমেন্ট, জিএসপি ইত্যাদি শিল্প বাণিজ্যে বিনিয়োগ শুল্কনীতি, বৈদেশিক বাণিজ্য-এরকম অনেক বিষয় এখানে নিয়ে আসা হয়েছে এবং কার্যপরিধিতে ব্যাপক পরবর্তন করা হয়েছে।

তৃতীয়ত, পুরনো আইনের ৮ ধারার উপধারা (২) তে একটা ছোট্ট পরিবর্তন আনা হয়েছে। কমিশনের কর্মকর্তা ও কর্মচারি ওপর উপধারা (২) এর অধীন প্রাপ্ত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করবে।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, এই সংস্থাটি খুবই স্পর্শকাতর কাজেই তারা কোন প্রাপ্ত তথ্য যদি আগেই প্রকাশ করে দেয় তাহলে এটি ব্যবসা-বাণিজ্য বা প্রতিযোগিতার ক্ষেত্রে একটি বড় রকমের সংকট সৃষ্টি করতে পারে। এজন্য এদের ওপর একটি বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে গোপনীয়তা রক্ষা করার।

চতুর্থত, আইনের ১২ ধারাতে একটি পরিবর্তন এনে একটি ক্লজ যুক্ত করা হয়েছে-গবেষণা বা সমীক্ষা কাজে সহায়তার প্রদানের লক্ষ্যে কমিশন সরকারের পূর্বানুমোদনক্রমে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সংখ্যক পরামর্শক এবং গবেষণা সহায়তাকারী নিয়োগ করতে পারবে। অর্থাৎ গবেষণার জন্য সংস্থাটি এখন কোন সহায়তাকারী ব্যবহার বা আউট সোর্সিং করতে পারেন না। সেখানে তারা গবেষক এবং প্রয়োজনীয় সংখ্যক কনসালটেন্ট নিয়োগ করতে পারবে। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি গবেষণাধর্মী একটি প্রতিষ্ঠান হওয়ায় এই প্রবিধানটি এখানে যুক্ত করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের প্রেক্ষিতে শফিউল আলম জানান, গত রোববার বিমানের চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির রিপোর্ট তাঁর হাতে এসেছে। বিনা পাসপোর্টে বিমানের একজন পাইলটের কাতার যাওয়ার প্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তাদের গাফিলতি তদন্তে এই কমিটি করা হয়।

তিনি বলেন, আমাদের এখনো তদন্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে খুলে দেখা হয়নি। তবে, যতটুকু আমার মনে পড়ে রিপোর্টে ইমিগ্রেশন পেরোতে যাওয়া যাত্রী এবং ক্রুদের জন্য ৫ থেকে ৭ দফা সুপারিশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এদিন মন্ত্রিসভার বৈঠকের শুরুতে, বাংলাদেশ জাতিসংঘের অন্যতম প্রধান অঙ্গ সংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ’র (ইকোসক) সদস্য নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্টদের অভিনন্দন জ্ঞাপন করে।

তিনি বলেন, এবারের নির্বাচনে ১৯১ টি ভোটের মধ্যে বাংলাদেশ ১৮১টি ভোট লাভ করে।

এছাড়া একটি শোক প্রস্তাব গ্রহণ করে বিশিষ্ট নাট্যকার, শিল্পী, লেখক, কলামিস্ট, চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং ভাষা সংগ্রামী অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানায় মন্ত্রিসভা।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত