অভিমান করে সংগীত থেকে দূরে শাকিলা

bcv24 ডেস্ক    ০৬:৫৭ পিএম, ২০১৯-০৬-১৮    654


অভিমান করে সংগীত থেকে দূরে শাকিলা

দেশের সংগীতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাকিলা। সংগীতের সব মাধ্যমেই এ শিল্পী দারুণ সাবলীল। বিশেষ করে মঞ্চে তার পরিবেশনা অতুলনীয়। দীর্ঘদিন ধরে শাকিলা দিল্লিতে বসবাস করছেন। স্বামী, সংসার নিয়ে সেখানেই সময় কাটছে তার। অভিমান করে সংগীতের সঙ্গে অনেকটা দূরত্ব তৈরি করেছেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। সম্প্রতি প্রবাস জীবন, সংসার, সংগীত ও নানা বিষয় নিয়ে কথা হয় তার।


আলাপের শুরুতেই শাকিলা জানান, গত কয়েক বছর ধরে স্বামী রবি শর্মার সঙ্গে ভারতের বিভিন্ন প্রদেশ ঘুরে সময় পার করছেন। আপাতত সংগীত পরিবেশনা থেকে সাময়িক বিরতিতে রয়েছেন তিনি। কেন তার এই চিরচেনা জগৎ থেকে বিরতি জানতে চাইলে শাকিলা অনেকটা অভিমান করে বলেন, কি হবে আর গান বাজনা করে! এদেশে ক’জন প্রকৃত শিল্পীর মূল্যায়ন হয়েছে। শুধু যে বাংলাদেশেই সংগীতের ধস নেমেছে তা নয়, সারা বিশ্বে এর অবক্ষয় চলছে।


আর আমার সংগীত ক্যারিয়ার নিয়ে একটা দুঃখবোধ যে, বাংলাদেশের বিখ্যাত অনেক সুরকার গীতিকারই অডিও বলেন, প্লেব্যাক বলেন কোনো মাধ্যমেই ঠিকভাবে আমাকে সুযোগ করে দেননি। বঞ্চিত করা হয়েছে ভালো ভালো গান থেকে।


কথাপ্রসঙ্গে শাকিলা আরো বলেন, আজকাল বিভিন্ন টিভি চ্যানেলে গানের প্রোগ্রাম দেখলে মনে হয় দেশে কি সংগীতশিল্পীর আকাল চলছে! অবশ্য সব শিল্পীর ব্যাপারে একথা প্রযোজ্য নয়। তথাকথিত শিল্পীদের কারণে সত্যিকারের শিল্পীরা এখন অবহেলিত। যা দেশের সংগীতাঙ্গনের জন্য দারুণ হতাশার। বর্তমানে গানের যে কথা আল্লাহ মাফ করেন। কিছু অসাধু মানুষের জন্য দেশের সংগীতে জগতে  অশ্লীলতা ঢুকে পড়েছে। আর আজকাল অনেক শিল্পীই গানের চেয়ে তাদের হেয়ারস্টাইল, ড্রেস, মেকাপের প্রতি যতœশীল বেশি। এখন দেশে যে ধরনের গান তৈরি হচ্ছে এবং  শিল্পীরা গাইছেন সেসব ক’জন শ্রোতা মনে রাখতে পারছেন? এদিকে শিল্পীরা এখন প্রকৃত সম্মান প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন বলে শাকিলা মনে করেন।


তবে বাংলাদেশের বর্তমান সরকারকে তিনি সাধুবাদ জানিয়ে বলেন যে, প্রয়াত সুবীর নন্দীকে সরকারের পক্ষ থেকে যে সম্মান ও সহযোগিতা জানানো হয়েছে তা ব্যাপক প্রশংসার দাবিদার।  আলাপচারিতায় শাকিলা জানান, কয়েকবছর ধরে তিনি দিল্লিতে থাকলেও একমাস পরপর দেশে আসেন। সে সময় নিকটজনদের সময় দেন। এ কথার সূত্র ধরে তার কাছে জানতে হয়, সে সময় কোনো গানের অনুষ্ঠানে পারফর্ম করেন কি? এ প্রশ্নের উত্তরে শাকিলা বলেন, তেমন কোনো ডাকই তো পাই না গান করার জন্য। আর যেসব অফার আসে সেগুলো ব্যাটে-বলে মিলে না বলে করা হয় না। আপনি তো এ দেশের ব্যাপক জনপ্রিয় একজন শিল্পী। এত জনপ্রিয়তাকে পেছনে ফেলে হঠাৎ পরবাসী হওয়া কষ্ট দেয় না? অবশ্যই কষ্ট দেয়, ভাবায়। এদিকে বরাবরের মতো এবরো ঢাকায় এসে শাকিলা পারিবারিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মা, বোন অসুস্থ। তাদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন। একমাত্র সন্তান মুফরাদকে সময় দিচ্ছেন।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত