আনকাট সেন্সর পেলো ‘মায়াবতী’

bcv24 ডেস্ক    ০৬:৫৯ পিএম, ২০১৯-০৬-১৮    672


আনকাট সেন্সর পেলো ‘মায়াবতী’

প্রথমবারের মত কোনো চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী তিশা। অরুণ চৌধুরী পরিচালিত ‘মায়াবতী’ নামের এই চলচ্চিত্রটি রবিবার বিনা কর্তনে সেন্সর সনদপত্র পায়। এ চলচ্চিত্রের মাধ্যমেই প্রথমবারের মত বড় পর্দায় জুটিবদ্ধ হলেন তিশা ও ‘স্বপ্নজাল’ খ্যাত নায়ক ইয়াশ রোহান।

আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন প্রযোজিত এই চলচ্চিত্রটি সেন্সর পাবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরিচালক অরুণ চৌধুরী বলেন, ‘সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যরা আমাদের এই চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হয়েছেন। এজন্য তাদেরকে তো অবশ্যই, সেই সঙ্গে ‘মায়াবতী’ চলচ্চিত্রের সাথে জড়িত প্রতিটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
যারা এতদিন ধরে ‘মায়াবতী’ চলচ্চিত্রটি দেখবার জন্য অপেক্ষা করছেন, তারা খুব শিগগিরই দেখতে পাবেন আশেপাশের সিনেমা হলে। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং পাশে থাকবেন।’
‘মায়াবতী’ চলচ্চিত্রে তিশা-ইয়াশ রোহান ছাড়াও রয়েছেন অসংখ্য মেধাবী অভিনয়শিল্পীদের সমাবেশ: রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, ওয়াহিদা মল্লিক জলি, আব্দুল্লাহ রানা, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন প্রমুখ।

এ ছবির গল্পের পটভ‚মি সম্পর্কে অরুণ চৌধুরী বলেন, মায়া নামের এক কিশোরী ছোটবেলায় ওর মার কাছ থেকে চুরি হয়ে ‘ওম্যান ট্রাফিকিং’-এর ফাঁদে পড়ে বিক্রি হয়ে যায়, দৌলতদিয়ার রেড লাইট এরিয়ায়। সেই পাড়ায় মায়াকে ধীরে ধীরে গড়ে তুলতে থাকেন সংগীত গুরু খোদা বক্স। ওদিকে মায়ার গানের প্রেমে পড়ে পাড়ার পাশে গৃহস্থবাড়ির পড়াশোনা করা ব্যারিস্টার পুত্র। বিধাতার নির্মম পরিহাসে একটা সময় মায়া ভয়ংকর খুনের ঘটনাতেও জড়িয়ে পড়ে। শুরু হয় নতুন গল্প। নতুন সংগ্রাম।

প্রায় ৮০০ নাটকের নাট্যকার-পরিচালক অরুণ চৌধুরী পরিচালিত ১ম চলচ্চিত্র ‘আলতাবানু’ গত বছর মুক্তি পেয়েছে। এই চলচ্চিত্রটি ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত