শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:০৯ এএম
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের হাত ধরে নায়িকা হয়ে পর্দায় ফিরছেন জুহি চাওলা। সব ঠিকঠাক থাকলে প্রায় দুই যুগ পর আবারো একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন তারা। এর আগে আব্বাস মস্তানের 'দারার' মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে।
ওই ছবিতেই শেষবার একসঙ্গে কাজ করেছিলেন ঋষি কাপুর ও জুহি চাওলা। তবে দীর্ঘ বিরতির পর তাদের একসঙ্গে অভিনয়ের খবরটি দর্শকদের বেশ চাঙ্গা করেছে।
এদিকে ক্যানসারের সঙ্গে এতদিন যুদ্ধ করছিলেন ঋষি কাপুর। নিজের ইনস্টাগ্রামে জানিয়েছিলেন তিনি সুস্থ হয়ে শিগগিরই দেশে ফিরছেন। এ কথা শুনেই ভক্তদের উন্মাদনা, চাই নতুন সিনেমার খবর।
তবে
বর্ষীয়ান এ অভিনেতা চেয়েছিলেন নতুন ছবির সংবাদ দেশে এসেই দিতে। তা আর হলো না। তার আগেই ফাঁস হয়ে গেল এ চমক।
জানা গেছে, ঋষি কাপুর এবং জুহি চাওলার নতুন ছবিটির চিত্রনাট্য লিখেছেন সুপ্রতীক সেন ও ভাটিয়া। সবকিছু ঠিক থাকলে আগামি সেপ্টেম্বর থেকেই ছবিটির ক্যামেরা চালু হবে।
অপরদিকে, শেলি চোপড়ার রোমান্টিক কমেডি ছবি 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা'তে শেষবারের মতো দেখা গেছে জুহি চাওলাকে। যদিও এর আগে শাহরুখ খানের 'জিরো'তে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। অন্যদিকে ঋষি কাপুর শেষবারের মতো অভিনয় করেছিলেন নেটফ্লিক্সে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত