শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:০৮ এএম
বিনোদন ভুবনে অতি পরিচিত নাম 'ওয়েব সিরিজ'। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গত বছরের শেষের দিকে বাংলাদেশেও শুরু হয় ওয়েব সিরিজ নির্মাণের জোয়ার। দেশীয় শোবিজের অনেক জনপ্রিয় ও চাহিদাসম্পন্ন তারকারাও এই জোয়ারে গা ভাসান। পাশাপাশি বেশি পারিশ্রমিক এবং ঝক্কি ঝামেলা নেই বলে উল্লেখ করে অরেক তারকারাই ওয়েব সিরিজের সাফাই গান।
কেউ কেউ টিভি নাটক বাদ দিয়ে ওয়েব সিরেজেই ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানের পাল্টে গেছে পরিবেশ। থমকে গেছে ওয়েব সিরিজ ঝড়। পাশাপাশি অশ্লীলতারও অভিযোগ উঠেছে এসব ওয়েব সিরিজের বিরুদ্ধে।
নানা কারণে ক্রমেই যেন
থিতু হয়ে পড়েছে ওয়েব সিরিজ বন্দনাও। অনেক তারকাই এখন আর ওয়েব সিরিজে কাজ করতে চাচ্ছেন না। যারা সাফাই গেয়েছেন তাদেরও একাংশ বেরিয়ে এসেছেন ওয়েব সিরিজ থেকে। খোঁজ নিয়ে জানা গেছে, অনেক জমকালোভাবে শুটিং শুরু হলেও পরবর্তীতে নানা কারণে বন্ধ হয়ে যাচ্ছে এসব ওয়েব সিরিজের শুটিং। আবার নির্মাণ কাজ শেষ হলেও অনেকেই এসব সিরিজ ইউটিউবে প্রকাশ করতে পারছেন না। ঘোষণাতেও থেমে গেছে অনেক সিরিজের কাজ।
এদিকে প্রচারে আসার পরেও আহামরি কোনো আলোচনায় আসতে পারছে না এসব ওয়েব সিরিজ।
সম্প্রতি অন্যন মামুন পরিচালিত বিগ বাজেটের 'ইন্দুবালা' ওয়েব সিরিজে অভিনয় করে হৈ চৈ ফেলে দেন পপি, মীম ও আঁচল আঁখি। এর শুটিং হয় দেশে ও দেশের বাইরে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন চিত্রনায়িকা পপি। এরপর অনন্য মামুন 'জার্নি' নামে আরেকটি ওয়েব সিরিজের কাজ শুরু করলেও আর কোন খবর নেই। এবারের ঈদে সিনেস্পট স্ট্রিমিং অ্যাপে সৈকত নাসিরের 'ট্রাপড' ওয়েব সিরিজটি মুক্তি পেলেও তেমন সাড়া ফেলতে পারছে না।
যদিও এ ওয়েব সিরিজটি নিয়ে আশাবাদী ছিলেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। মোস্তফা কামাল রাজের 'কুয়াশা' ওয়েব সিরিজটি যেন নিরবেই প্রকাশ হলো। ট্রেইলরে আলোচনা হলেও এটিরও মুক্তির পর কোনো সাড়াশব্দ নেই। কাজের স্বাধীনতা, সময় নিয়ে কাজ ও ভালো বাজেটের কারণে ওয়েব সিরিজ প্রথমে সাড়া জাগালেও ততটা সুবিধা করতে পারছে না। ফলে থমকে যাচ্ছে ওয়েব সিরিজ নির্মাণ। ইতোমধ্যে ওয়েব সিরিজের কাজের মান প্রশ্নবিদ্ধ হচ্ছে নানা কারনে। অশালীন ভাষার ব্যবহান, অশ্লীলতা, যাচ্ছে তাই গল্পই দায়ি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ওয়েব সিরিজ নিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, এই মাধ্যমটিতে কাজের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এখানে সময় মেপে কাজ করতে হয়না। কাজের কোনো তাড়াহুড়ো নেই। কোনো চাপ নিয়ে কাজ করতে হয়না। বাজেটেও ভালো। কিন্তু এর মন্দ দিকও আছে। যার যেমন ইচ্চে নির্মাণ করে প্রচার করতে পারছে। কোনো নিয়মের বালাই নেই।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত