সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৪:৪৭ এএম
চীনের সিচুয়ান প্রদেশে পর পর দুটি ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। ওই দুই ভূমিকম্পে আরও ১২২ জন আহত হয়েছে বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সিচুয়ানের স্থানীয় সময় গত সোমবার রাতে ৩০ মিনিটের ব্যাবধানে ৫ দশমিক ৯ এবং ৫ দশমিক ২ মাত্রার ওই ভ‚মিকম্প দুটি হয়। দুটি ভ‚মিকম্পেরই উৎপত্তি চ্যাংনিং কাউন্টির নিকটবর্তী এলাকায় ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রতিবেদনে বলা হয়েছে। ভ‚মিকম্প দুটি সিচুয়ানের রাজধানী চেংদু ও মেট্রোপলিটন শহর চোংকিংসহ প্রদেশটির অধিকাংশ বড় শহরে অনুভ‚ত হয়েছে বলে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভূমিকম্পের বিভিন্ন ক্ষয়ক্ষতির ছবি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রদর্শিত হয়েছে। এতে দেখা গেছে, শহরগুলোর বেশ কয়েকটি ভবনে ফাটল ধরেছে। ভূমিকম্পের পর আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসে। ভূমিকম্পটির উপকেন্দ্রের কাছে অনেক ঘরবাড়ি ধসে পড়ে। গ্রামীণ ওই এলাকটির ধ্বংসস্তূপের ভিতরে আটকা পড়া কিছু জীবিত লোককে উদ্ধারকারীরা বের করে আনতে পেরেছে। ওই দুটি ভূমিকম্পের পর বেশ কয়েকটি পরাঘাত হয়েছে বলে চীনের ভূমিকম্প প্রশাসন জানিয়েছে। গতকাল ৫ দশমিক ২ মাত্রার আরেকটি পরাঘাত রেকর্ড করেছে ইউএসজিএস।
সিচুয়ানে ২০০৮ সালের মে-তে ভয়াবহ এক ভূমিকম্পে প্রায় ৭০ হাজার লোক নিহত হয়েছিল।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত