সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৪:৪৭ এএম
ক্রাইস্টচার্চে দুই মসজিদে নির্বিচারে গুলি চালানোর ঘটনার লাইভস্ট্রিম ভিডিও শেয়ার করায় নিউ জিল্যান্ডের এক নাগরিককে ২১ মাসের কারাদন্ড দিয়েছে দেশটির একটি আদালত। ফিলিপ আর্পস নামের এই ব্যক্তি ওই হামলার ভিডিওটি এক বন্ধুসহ ৩১ জনকে পাঠিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি। বন্ধুকে ভিডিওটি পাঠিয়ে ‘খুনের সংখ্যা’ যোগ করে হালকা পরিবর্তন আনতেও অনুরোধ করেছিলেন আর্পস। ৪৪ বছর বয়সী এ ব্যবসায়ীর মুসলিম সম্প্রদায়ের প্রতি অন্যায়ের ক্ষেত্রে কোনো ধরনের অনুশোচনা হতো না বলে জানিয়েছেন ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট আদালতের বিচারক স্টিভেন ও’ড্রিসকল।
তিন মাস আগে ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে এক বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় মোট ৫১ জন নিহত হয়েছিল।
ওই ঘটনাটির লাইভস্ট্রিম ভিডিওর সঙ্গে ‘ক্রসহেয়ার’ চিহ্ন ও ‘খুনের সংখ্যা’ যোগ করা একটি পরিবর্তিত ভিডিও শেয়ারের ইচ্ছাও আর্পসের ছিল বলে মামলার শুনানিতে জানা গেছে। পরিবর্তিত ওই ভিডিওটিকে আর্পস ‘চমৎকার’ হিসেবে বর্ণনা করেছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ জিল্যান্ড হেরাল্ড। আর্পসের কমৃক ‘বিদ্বেষমূলক অপরাধ’ বলে অ্যাখ্যা দিয়েছেন বিচারক ও’ড্রিসকল।
তিনি মসজিদে হামলার পর আর্পসের ওই ভিডিও শেয়ারকে ‘নিষ্ঠুর’কাÐ হিসেবে অভিহিত করেছেন। রায়ের আগের প্রতিবেদনে আর্পসের আরও কিছু কর্মকাÐের ব্যাপারে উদ্বেগ জানানো হলেও অভিযুক্ত ব্যক্তি এসবকে ‘সম্মানের ব্যাপার’ হিসেবে মনে করতে পারে ধারণা থেকে গতকাল বিচারক সেসব বিষয় জনসম্মুখে বলতে অস্বীকৃতি জানান। ৪৪ বছর বয়সী ব্যবসায়ী আর্পস এপ্রিলেই তার দোষ স্বীকার করে নিয়েছিলেন। নিউ জিল্যান্ডের এ নাগরিক এর আগে ২০১৬ সালে আল নুর মসজিদে শুকরের মাথা রেখে আসার ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন। ১৫ মার্চ ক্রাইস্টচার্চের যে দুটি মসজিদে বন্দুকধারী নির্বিচারে গুলি চালিয়েছিল, আল-নুর তার একটি।
ওই মসজিদ এবং ক্রাইস্টচার্চের লিনউড ইসলামিক সেন্টারে গুলি চালিয়ে হতাহতের ঘটনায় সন্দেহভাজন অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারান্টের বিরুদ্ধে ৯২টি অভিযোগ আনা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ট্যারান্ট সব অভিযোগেই নিজেকে নির্দোষ দাবি করেছেন; আগামি বছর থেকে তার বিচার শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত