কাশ্মীরে ভারতীয় সৈন্য ও ২ বিচ্ছিন্নতাবাদী নিহত

bcv24 ডেস্ক    ০৮:২০ পিএম, ২০১৯-০৬-১৮    595


কাশ্মীরে ভারতীয় সৈন্য ও ২ বিচ্ছিন্নতাবাদী নিহত

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই বিচ্ছিন্নতাবাদী ও ভারতীয় সেনাবাহিনীর এক সৈন্য নিহত হয়েছে। গতকাল সকালে রাজ্যের অনন্তনাগ জেলায় এ ঘটনা ঘটেছে বলে এনডিটিভি জানিয়েছে। 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের একটি ভবনে আরও এক বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে আছে বলে তাদের বিশ্বাস। এসব বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ ই মোহাম্মদের সঙ্গে জড়িত বলে সন্দেহ ভারতীয় কর্তৃপক্ষের। কিছু বিচ্ছিন্নতাবাদী ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনন্তনাগের ঘটনাস্থলে অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অভিযানের একপর্যায়ে বিচ্ছিন্নতাবাদীরা অভিযানরত বাহিনীর দিকে গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলি অব্যাহত ছিল। এ ঘটনার আগের দিন গত সোমবার রাজ্যটির পুলওয়ামা জেলায় রাষ্ট্রীয় রাইয়েফেলের একটি গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ওই হামলায় আধা-সামরিক বাহিনীটির ছয় সেনা ও দুই বেসামরিক আহত হয়। পরে হাসপাতালে আহত দুই সেনার মৃত্যু হয়।


ফেব্রুয়ারিতে এই পুলওয়ামাতেই ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্সের (সিআরপিএফ) গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালিয়ে অন্তত ৪৪ জন সেনাকে হত্যা করেছিল জইশ ই মোহাম্মদের জঙ্গিরা। যার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট ব্যাপক উত্তেজনা যুদ্ধপরিস্থিতির রূপ নিয়েছিল। সোমবারের ওই বোমা হামলার পর একই দিন অনন্তনাগ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গোলাগুলিতে এক মেজর নিহত ও আরও এক মেজরসহ তিন সৈন্য আহত হয়। সোম ও মঙ্গলবারের এসব ঘটনায় কর্মকর্তাসহ মোট চার জন ভারতীয় সেনা নিহত হয়েছে।



রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত