কুমিল্লায় এক সন্তানের জননীকে ধর্ষণ, উলঙ্গ অবস্থায় পলালো যুবক

bcv24 ডেস্ক    ০৯:৩৭ পিএম, ২০১৯-০৪-১৩    416

কুমিল্লায় এক সন্তানের জননীকে ধর্ষণ, উলঙ্গ অবস্থায় পলালো যুবক

কুমিল্লায় তালাকপ্রাপ্ত এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নুরুজ্জামান রাজু নামে এক যুবকের বিরুদ্ধে। উলঙ্গ অবস্থায় স্থানীয়রা অভিযুক্তকে আটক করলেও পরে ওই অবস্থায়ই তিনি জানালা ভেঙে পালিয়ে যান।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) গভীর রাতে জেলার নাঙ্গলকোটে এ ঘটনা ঘটে। শুক্রবার (১২ এপ্রিল) ওই নারীর বাবা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় দুইজনকে আসামি করে মামলা করেছেন।

অভিযুক্ত নুরুজ্জামান রাজু উপজেলার আদ্রা উত্তর ইউপির মেরকট গ্রামের আব্দুল লতিফের ছেলে। ঘটনার পর থেকে নুরুজ্জামানের পরিবারের সদস্যরাও ঘরের তালা বন্ধ করে পালিয়ে গেছেন।

জানা যায়, নুরুজ্জামান বৃহস্পতিবার গভীর রাতে একই গ্রামের তালাকপ্রাপ্ত এক সন্তানের জননী ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। এ সময় ওই নারীর চিৎকার শুনে তার ভগ্নিপতি ও স্থানীয় লোকজন এগিয়ে আসলে নুরুজ্জামান পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী তাকে উলঙ্গ অবস্থায় আটক করে। পরে ওই গ্রামের জীবন কৃষ্ণের মাছের খামারে তাকে আটক করে তালা বন্ধ করে রাখা হয়। কিন্তু নুরুজ্জামান ঘরের জানালা ভেঙে পালিয়ে যান।

আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম গাজী বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এলাকাবাসীর সহযোগিতায় লম্পট নুরুজ্জামানকে আটক করে জীবন কৃষ্ণ বাবুর মাছের খামারের একটি ঘরে তালা বন্ধ করে রাখা হয়। পরে ওই নারীর পরিবারকে খবর পাঠাতে গেলে এই সুযোগে নুরুজ্জামান জানালা ভেঙে পালিয়ে যান।

ওই নারীর বাবা জানান, থানায় মামলা করা হয়েছে। প্রশাসনের নিকট এ ঘটনার সঠিক তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে জানিয়ে নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত