আরও ভালো খেলতে হবে সেমিফাইনালে যেতে : সাকিব

bcv24 ডেস্ক    ০৮:৫১ পিএম, ২০১৯-০৬-১৮    321


আরও ভালো খেলতে হবে সেমিফাইনালে যেতে : সাকিব

বাংলাদেশের পিঠ যেন দেয়ালে ঠেকেই যাচ্ছিল। এই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয়ে আশা জেগেছে। শেষ চারে যাওয়া নিয়ে হিসাব কষছেন অনেকে। যদিও সেই স্বপ্ন পূরণের জন্য অনেকটা পথ পাড়ি দিতে হবে। বলা যায়, নিজেদের শেষ চারটি ম্যাচই জিততে হবে। তাই সাকিব মনে করেন, সেমিফাইনাল খেলার লক্ষ্য পূরনে আগামি ম্যাচগুলোতেও বাংলাদেশকে ভাল খেলতে হবে।

ওয়েস্ট ইন্ডিাজের বিপক্ষে সাত উইকেটে জেতা এই ম্যাচে সাকিব নিজে করেছেন ৯৯ বলে অপরাজিত ১২৪ রান। ১৬টি বাউন্ডারি মেরেছেন তিনি। বল হাতে নিয়েছেন দুটি উইকেট। তাই স্বাভাবিক হয়েছেন ম্যাচসেরা। সাকিবকে দারুণ সঙ্গ দেয়া লিটন দাস ৮টি চার ও ৪টি ছক্কায় ৬৯ বলে অপরাজিত ৯৪ রান করেন।

ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফুরফুরে সাকিব বলেন, ‘আর চারটি ম্যাচ আছে। আমরা সেমিফাইনাল খেলতে চাই। সেমিফাইনাল খেলতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে পাশাপাশি আমাদেরকে প্রত্যেককে অবদান রাখতে হবে। এখন ভালো করছি। সামনেও ভালো করবো, সেটাও নিশ্চিত হতে হবে।’

বিশ্বকাপের চারটি ইনংসের দুটিতে সেঞ্চুরি ও দুটিতে হাফসেঞ্চুরি করে এখন বিশ্বকাপে সর্বে্চ্চা রান সংগ্রাহকও সাকিব। নিজের এই দুর্দান্ত পারফরমেন্স ধরে রাখতে বদ্ধ পরিকর বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের পারফরমেন্স বিষয়ে সাকিব বলেন, সব মিলিয়ে আছি ভালো অবস্থানে। সেটা ধরে রাখার চেষ্টা করবো। আসলে একটা ব্যাটসম্যান যখন ধারাবাহিক ব্যাটিং করতে থাকে, তখন বল ভালোভাবেই দেখতে পারে। এখন সময় ভালো যাচ্ছে। ধারাবাহিক থাকলে সব সময়ই রান করা যায়। আমি এখন সর্বোচ্চটা করার চেষ্টা করবো। তবে ভালো অবস্থানে থেকেও অনেক সময় বেশি রান করা সম্ভব হয় না।’

ম্যাচ জয়ের জন্য শুধুমাত্র মাঠের পারফরমেন্সই যথেষ্ট নয়, মানসিকভাবে শক্ত অবস্থানে থাকাটাও খুব বেশি জরুরি বলে মনে করেন সাকিব। তিনি বলেন, ‘মাইন্ড সেট খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মতো বড় মঞ্চে যত বেশি শক্ত ও সাহস রাখা যায় ততো ভালো। নিজ থেকে যদি মনে করেন জিততে পারবেন না, তাহলে জিততে পারবেন না। যখন মন থেকে চাইবেন যে জেতা সম্ভব, আমি জিততে চাই তাহলে দেখবেন জিতবেন। হয়তো সব সময় হবে না। কিন্তু বেশিরভাগ সময়ই হবে।’



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত