শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৪ এএম
নটিংহ্যাম যাত্রা শুরুর আগে টিম হোটেলে পাওয়া গেল তামিম ইকবালকে। কথায় কথায় বললেন, গত ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা জানেন? মুস্তাফিজের ওভারটি।” আগের দিন ম্যাচ শেষে একই কথা বলেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। যে ওভারে মুস্তাফিজ আউট করেছিলেন শিমরন হেটমায়ার ও আন্দ্রে রাসেলকে। এই বাঁহাতি পেসার নিজে বলছেন, বিপজ্জনক রাসেলকে আউট করার বিশ্বাস তার ছিল।
নিজের প্রথম দুই স্পেলে এ দিন একটুও ভালো করতে পারেননি মুস্তাফিজ। আলগা বল দিয়েছেন প্রচুর। ৫ ওভারে তাই রান গুনেছিলেন ৪১। ৩৫ থেকে ৩৮, এই ৪ ওভারে ৬০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। যেটির শুরু ছিল মুস্তাফিজের ওভারে ১৯ রান নিয়ে।
সেই মুস্তাফিজই পরে ম্যাচে ফেরান দলকে। ৪০তম ওভারে আউট করেন টর্নেডো ইনিংস খেলা হেটমায়ারকে। স্বস্তির শ্বাস ফেলার সুযোগ তখনও ছিল না। সামনে যে তখন রাসেল! চোখের পলকে যে কোনো বোলিং আক্রমণকে গুঁড়িয়ে দিতে পারেন যিনি।
কিন্তু মুস্তাফিজ সেই সুযোগই দেননি। প্রথম বলেই নাড়িয়ে দেন রাসেলকে। দ্বিতীয় বলে আরেকটি দুর্দান্ত ডেলিভারিতে তুলে নেন উইকেট। আনুষ্ঠানিক আলাপচারিতায় বরাবরই সরল মুস্তাফিজ পরে ওই ওভার নিয়ে নিজের ভাবনা জানালেন নিজের মতো করেই।
“ওরা তখন ঘাড়ানো (আক্রমণাত্মক খেলা) শুরু করছিল। আমাকে বোলিং দিয়েছে, আমি চেষ্টা করেছি।”
“রাসেলকে আজকেই না, আগেও অনেকবার আউট করেছি। ও আমাকে দেখলে একটু শাই ফিল করে। আমি সেটা কাজে লাগাতে পেরেছি।”
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত