বাংলাদেশ ভয় পায় না অস্ট্রেলিয়ার গতিকে

bcv24 ডেস্ক    ০৯:১৩ পিএম, ২০১৯-০৬-১৮    693


বাংলাদেশ ভয় পায় না অস্ট্রেলিয়ার গতিকে

পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলীয়দের আছে মিচেল স্টার্কের মতো ফাস্ট বোলার। তবে সাকিব আল হাসান ও লিটন দাস মনে করেন, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার পর অস্ট্রেলিয়ার গতি বোলারদের নিয়ে আতঙ্কে ভোগার কিছু নেই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয় এসেছে। সাকিব আল হাসান আর লিটন দাসের জুটিতে বাংলাদেশের এক দুর্দান্ত রান তাড়ার সাক্ষী হয়েছে গোটা ক্রিকেট দুনিয়া। তবে এ ম্যাচ জয়ের রেশ কাটতে না কাটতেই পরের ম্যাচের লক্ষ্য স্থির করে ফেলেছে বাংলাদেশ। পরের ম্যাচেই যে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে মাশরাফি-সাকিবরা।

অস্ট্রেলিয়া এমন একটি দল, যে দলের বিপক্ষে সাম্প্রতিক অতীতে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। 

২০০৫ সালের জুনে কার্ডিফে পন্টিং-ম্যাকগ্রা-গিলক্রিস্ট-হেইডেনদের সর্বজয়ী দলের বিপক্ষে জিতে বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা বহু আরাধ্যই থেকে গেছে। ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্টে হারানো সম্ভব হলেও ৫০ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়া বাংলাদেশের জন্য এখনো দূর আকাশের তারা।

এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত দুর্দান্ত অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের দল ৮ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে। অধিনায়ক ফিঞ্চ রয়েছেন দারুণ ফর্মে। শ্রীলঙ্কাকে সেদিন রীতিমতো খুনই করেছেন তিনি। আরেক তারকা ডেভিড ওয়ার্নারও সেঞ্চুরি পেয়েছেন। অপেক্ষায় রয়েছেন দুর্দান্তরূপে জ্বলে ওঠার। স্টিভ স্মিথও মুখিয়ে প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিতে। তবে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের নিয়ে একটু আলাদাভাবেই ভাবতে হচ্ছে বাংলাদেশ দলকে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, কেন রিচার্ডসনদের বোলিংয়ে গতি বড় ব্যাপার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর অস্ট্রেলীয়দের ‘গতি’ নিয়ে খুব একটা আতঙ্কিত নয় বাংলাদেশ। কেন নয় সেটির ব্যাখ্যা করে বুঝিয়েছেন ক্যারিবীয়দের বিপক্ষে জয়ে বাংলাদেশের দুই ‘বীর’ সাকিব আল হাসান ও লিটন দাস।

সাকিব মনে করেন, মৌলিক বিষয়গুলো ঠিক রাখলেই আতঙ্কের কোনো কারণ নেই, ‘আমরা অস্ট্রেলীয় দলের বোলারদের গতি নিয়ে খুব একটা চিন্তিত নই। কারণ, আমরা ইংল্যান্ডের ফাস্ট বোলারদের খেলেছি, খেলেছি ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলারদের। দুই দলেরই ১৪০ কিলোমিটারের চেয়েও বেশি গতিতে বোলিং করা ফাস্ট বোলার আছে। এ বোলারদের মুখোমুখি হওয়ার পর আমরা যদি মৌলিক বিষয়গুলো ঠিক রাখতে পারি, তাহলেই হবে। আমি মনে করি, আমরা যথেষ্ট ভালো দল। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা আমাদের আছে।’

লিটনও অস্ট্রেলীয় ফাস্ট বোলারদের নিয়ে নির্ভার, ‘এশিয়ান দলের বিপক্ষে সবাই শর্ট বল করা চেষ্টা করে। ১০ শর্ট বলের আমরা ৫টায় সফল হই, ৫টায় হই না। এশিয়ার বাইরের দলগুলো স্বাভাবিকভাবে এটা আমাদের বিপক্ষে চেষ্টা করবে। ওদের গতিময় বোলার আছে। যেভাবে সামলে খেলেছি, পরের ম্যাচেও একইভাবে খেলতে হবে।’



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত